“ভালো থেকো শৌর্য, ভালোবাসায় থেকো…” মিঠিঝোরা ধারাবহিককে অন্তিম বিদায় জানালো অভিনেতা সপ্তর্ষি রায়! অপূর্ণ থেকে গেল রাই-শৌর্য জুটির ভালোবাসা!

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হল ‘মিঠিঝোরা’ (Mithijhora)। ধারাবাহিকটি শুরু হয়েছে বেশ অনেক মাস হল। প্রথমদিকে ধারাবাহিকটি টিআরপি তালিকায় খুব একটা আলোড়ন ফেলতে না পারলেও বর্তমানে সবাইকে ধীরে ধীরে ভালো হচ্ছে ফলাফল। ধীরে ধীরে দর্শকের মন জয় করতে শুরু করেছে এই ধারাবাহিক। ধারাবাহিকের গল্প তিন বোনের জীবন কাহিনী ঘিরে দেখানো হচ্ছে।
মিঠিঝোরা ধারাবাহিকটি দীর্ঘ কয়েক মাস ধরে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে। ধারাবাহিকের বেশিরভাগ চরিত্রগুলি বেশ গুরুত্বপূর্ণ। ধারাবাহিকের রাই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। তার সঙ্গে জুটি বেঁধেছেন অনির্বাণ অর্থাৎ অভিনেতা সুমন দে। অন্যদিকে রাইয়ের মেজ বোনের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবাদৃতা বসু। দেবাদৃতার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা সপ্তর্ষি রায়, তার চরিত্রের নাম শৌর্য। আর ধারাবাহিকে রাইয়ের ছোট বোনের চরিত্র স্রোতের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী স্বপ্ননীলা চক্রবর্তীকে অভিনেত্রী বিপরীতে রয়েছেন অভিনেতা মৈনাক ঢোল।

ধারাবাহিকের শুরু থেকে রাই এবং শৌর্যর প্রেমের গল্প দেখানো হলেও গল্পের মাঝে গিয়ে আসে টুইস্ট। রাইয়ের বিয়ের দিন মৃত্যু হয় তার বাবার এবং সেই কারণে সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হয় তাকে। আর বিয়ের আসরে নিজের মেজো বোন নীলুর সঙ্গে বিয়ে দেয় শৌর্যর। নীলু এবং শৌর্য দুজনের অমতেই এই বিয়েটা হওয়ার কারণে প্রথম দিকে তাদের মেনে নিতে সমস্যা হচ্ছিল। কিন্তু ধীরে ধীরে শৌর্য এবং নীলু দুজনে চেষ্টা করছিল দুজনের সঙ্গে মানিয়ে নেওয়ার। কিন্তু নীলুর সন্দেহ ব্যতিক মন এবং নিজের বড় দিদির প্রতি হিংসার কারণে শৌর্য এবং নীলুর সম্পর্ক ধীরে ধীরে অবনতির দিকে এগোতে থাকে।
আরও পড়ুনঃ ‘মানালি মিমিই আমার সব থেকে প্রিয়’ – জমে ক্ষীর রাধিকা মানালির অফস্কিন বন্ধুত্ব! অভিনেত্রীকে জড়িয়ে ধরে আদরে ভরিয়ে দিল ছোট্ট দুগ্গামণি!
রাইও বারবার তার বোনের কথা শুনে স্বার্থপরের মত শৌর্যর কথা না ভেবেই নীলুকে ঝুলিয়ে দেয় শৌর্যর জীবনে। যেখানে শৌর্য ভালো জীবন পেতে পারতো, ভালো জীবন সঙ্গী পেতে পারতো সেখানে নীলুর মত একটা মিথ্যাবাদী প্রতিহিংসা পরায়ণ মেয়ের সঙ্গে তাকে থাকতে হচ্ছে। যা দর্শকের একেবারেই পছন্দ হচ্ছে না। আর এবারে মিঠিঝোরা ধারাবাহিক থেকে চির বিদায় নিতে চলেছে শৌর্য অর্থাৎ অভিনেতা সপ্তর্ষি রায়।
সম্প্রতি সপ্তর্ষি তার সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে শৌর্যর চরিত্রের বেশকিছু ছবি কোলাজ করে পোস্ট করে লিখেছেন “ভালো থেকো শৌর্য, ভালোবাসায় থেকো।” অর্থাৎ মিঠিঝোরা ধারাবাহিকটি থেকে চিরদিনের মতন বিদায় নিচ্ছে শৌর্য চরিত্রটি। আর এই খবর পাওয়া মাত্রই দর্শকদের তো খুবই মন খারাপ। শৌর্য চরিত্রটি আরও ভালো ভাবে ফুটিয়ে তোলা যেতো ধারাবাহিকে রাইয়ের জন্য পুরো নষ্ট হয়ে গেলো সবটা। তাই শৌর্যকে বিদায় জানাতে গিয়ে চোখে জল আসে দর্শকদের।

