‘মানালি মিমিই আমার সব থেকে প্রিয়’ – জমে ক্ষীর রাধিকা মানালির অফস্কিন বন্ধুত্ব! অভিনেত্রীকে জড়িয়ে ধরে আদরে ভরিয়ে দিল ছোট্ট দুগ্গামণি!

টেলিভিশনের পর্দায় (Bengali television) শুরু হচ্ছে একের পর এক নতুন ধারাবাহিক (New Bengali serial) । যেমন জি বাংলার (Zee Bangla) পর্দায় কিছুদিন আগেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক দুগ্গামণি ও বাঘমামা (Duggamoni O BaghMama)। অনেকদিন ধরেই ধারাবাহিকটি শুরু হওয়ার খবর জানা যাচ্ছিল। গতকাল শুরু হয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী মানালি দে (Manali Dey) এবং মানালির বিপরীতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা রাহুল দেব বোসকে (Rahul Dev Bose)।
এই প্রথমবার মানালি এবং রাহুল একসঙ্গে জুটি বাঁধছেন টেলিভিশনের ছোটপর্দা। রাহুল দীর্ঘদিন পরে আবার জি বাংলার কোন ধারাবাহিকে ফিরেছেন। এছাড়াও এই ধারাবাহিকের মূল আকর্ষণ হল ছোট্ট দুগ্গামণি আর সেই চরিত্রে অভিনয় করছেন শিশুশিল্পী রাধিকা কর্মকার। যাকে এর আগেও আমরা জি বাংলার কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকে অভিনয় করতে দেখেছি। ওই ধারাবাহিকেই বিপুল পরিমাণ ভালোবাসা দর্শকদের থেকে পেয়েছিল ছোট্ট রাধিকা। এবারও দর্শকদের মন জয় করতে নতুন ধারাবাহিকে আসছে সে।

ধারাবাহিকের প্রথম প্রোমো ভিডিও দেখে বোঝা যাচ্ছে যে একজন মহিলা তার হারিয়ে যাওয়া সন্তানকে কিভাবে খুজে পায় সেই নিয়েই এগোবে ধারাবাহিকের গল্প। ধারাবাহিকে থাকবে একটা ছোট্ট মেয়ে সেই পরবর্তীকালে হয়তো ওই মহিলাটির হারিয়ে যাওয়া সন্তান হবে। ধারাবাহিকে এই ছোট্ট বাচ্চাটির ভূমিকায় অভিনয় করছে শিশুশিল্পী রাধিকা কর্মকার এবং অন্যদিকে নায়িকা চরিত্রে অভিনেত্রী মানালি দে।
আরও পড়ুনঃ ‘আমার থেকে আরও দূরে চলে গেল…মনে পড়ে না কবে অমন কেঁদেছিলাম’, প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়!
এখনো পর্যন্ত ধারাবাহিকের গল্প যতটুকু এগিয়েছে তাতে করে ওই মহিলাটি এবং ছোট্ট বাচ্চাটির মধ্যে কোনরকম সম্পর্ক তৈরি হয়নি ঠিকই তবে অন স্ক্রিন তাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হোক না অফ স্ক্রিন কিন্তু মানালি এবং রাধিকার বেশ ভালো বন্ধুত্ব হয়েছে। তাদের মধ্যে ইতিমধ্যে জমজমাট বন্ডিং তৈরি হয়েছে।
সম্প্রতি সাক্ষাৎকারে ধরা দিয়েছিল মানালি, রাহুল এবং রাধিকা। সেখানেই রাধিকা জানিয়ে দেয় তার মানালির সাথে অফ স্ক্রিন ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে। মানালিকেই তার বেশি পছন্দ। মানালি তাকে খুব ভালোবাসে, আদর করে। ইতিমধ্যেই বেশ কিছুদিন শুটিং হয়ে গিয়েছে। আর এই অল্প সময়েতেই তাদের মধ্যে বন্ধুত্ব বের গাঢ় হয়েছে বোঝাই যাচ্ছে। মানালির কোলেই সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে ছোট রাধিকা। এমনিতেই ছোট বাচ্চাদের ভীষণই পছন্দ করে মানালি, সেখানে ছোট্ট রাধিকাও খুব অল্প সময়ের মধ্যেই তার মন জয় করে নিয়েছে।

