প্রেমে হাবুডুবু খাচ্ছেন নায়িকা! জনপ্রিয় নায়কের সঙ্গে অন্বেষার ঘটকালি করলেন স্বয়ং সৌরভ গাঙ্গুলী!

টেলিভিশনের (Television) পরিচিত মুখ অন্বেষা হাজরা (Annwesha Hazra)। ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে অভিনয় করে ধারাবাহিকপ্রেমী মহলে জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী। শেষবার স্টার জলসার (Star Jalsha) ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara) ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে। ছোটপর্দা থেকে দীর্ঘকালীন ব্রেকের পর ফের জি বাংলার (Zee Bangla) পর্দায় ফিরলেন অন্বেষা। দাদাগিরির মঞ্চে হাজির ছোটপর্দার উর্মি। সৌরভের গেম শো-তে পৌঁছে অভিনেত্রীর চোখে-মুখে উত্তেজনা ছিল দেখার মতো।
পায়েল সরকার, মধুমিতা সরকার, ঋতব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে এদিন গেম শোতে অংশ নিয়েছিলেন অন্বেষা হাজরাও। ইতিমধ্যেই জি বাংলার তরফ থেকে সামনে এসেছিল শো-এর নয়া প্রোমো। সেখানে নিজের গোপন প্রেমকাহিনি ফাঁস করবেন পর্দার সন্ধ্যা। বিজয় মাঠানের বাধ্য বউমা জানালেন, স্কুলজীবনে তাঁর স্বপ্ন ছিল ভাল নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করা। কেরিয়ার গড়া বা ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে ভাল নম্বর নয়। আসল উদ্দেশ্য ছিল সুপারস্টার দেবকে বিয়ে করতে হবে।
সদ্য প্রকাশ্যে আসা প্রোমোতে দেখা যাচ্ছে, দাদাগিরির মঞ্চে অন্বেষা বলছেন, ‘আমার উচ্চ মাধ্যমিকে ভাল রেজাল্টের পিছনে অনেক বড় হাত রয়েছে দীপক অধিকারীর। আমি ভেবেছিলাম খুব ভাল করে পড়াশোনা করে, ভাল রেজাল্ট করে কলকাতায় যাব। তারপর গিয়ে দেবকে বিয়ে করে নেব।’ মুচকি হেসে সৌরভ জানান, ‘এখনও চান্স আছে! দেব আসবে একটু পড়ে’।
View this post on Instagram
ব্যক্তিগত জীবন নিয়ে কোনওকালে লুকোছাপা করেননি টলিউড সুপারস্টার দেব। প্রায় এক দশক ধরে অভিনেত্রী রুক্মিণী মিত্রর সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। তবে চল্লিশের গণ্ডি পেরিয়েও এখনও অবিবাহিত ঘাটালের প্রার্থী/সাংসদ দীপক অধিকারী। বিয়ের প্রসঙ্গ উঠলেই এড়িয়ে যান তিনি। আপাতত তৃতীয়বারের জন্য লোকসভা ভোটের ময়দানে লড়তে নেমেছেন দেব। চলছে তুমুল ব্যস্ততা। তার মাঝেই সেলিব্রেট করেছেন প্রধানের ১০০ দিন পূর্তি।
আরো পড়ুন: টিআরপিতে জ্যাসের সাথে টক্কর দিতে না পেরে এবার মিঠাইকে নকল! কথার ওপর বেজায় চটলো দর্শকমহল!
প্রসঙ্গত, দীর্ঘ আট মাসের সফর শেষ করে গত মার্চ মাসে শেষ হয়েছে স্টার জলসার সন্ধ্যাতারা। এই মেগাতে শেষ বারের জন্য দেখতে পাওয়া গিয়েছিল অভিনেত্রী অন্বেষা হাজরাকে। আপাতত দিনকয়েকের জন্য বিরতিতে ছোটপর্দার উর্মি। খুব শীঘ্রই ফের ছোট পর্দায় ফিরবেন তিনি।

