টিআরপিতে জ্যাসের সাথে টক্কর দিতে না পেরে এবার মিঠাইকে নকল! কথার ওপর বেজায় চটলো দর্শকমহল!

বর্তমানে স্টার জলসার (Star Jalsha) টিআরপির অবস্থা অত্যন্ত খারাপ। এই মুহূর্তে দাঁড়িয়ে যে ধারাবাহিক গুলি টিআরপিতে স্টার জলসাকে একটু হলেও এগিয়ে রেখেছে তার মধ্যে অন্যতম হলো কথা (Katha)। কমবেশি প্রতিটি সপ্তাহেই টিআরপি তালিকার পঞ্চম স্থানে দেখা যায় এই ধারাবাহিকটিকে। এই ধারাবাহিকের নায়ক নায়িকার জুটি দর্শকদের ভীষণ পছন্দের। কিন্তু সম্প্রতি এই ধারাবাহিটির প্রোমো ভিডিও দেখে প্রচন্ড ক্ষেপে উঠলেন দর্শক মহল।

এই ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, কথা অর্থাৎ ধারাবাহিকের নায়িকা তার শ্বশুরবাড়ির মা আনন্দীর পুজোর সমস্ত দায়িত্ব নিয়েছে। মা আনন্দীর মাথায় হীরে জহরত বসানো যে মুকুটটি রয়েছে সেটার দিকে নজর পড়েছে মিস্টার বিশ্বাসের। অগ্নিভর মেজ কাকিমার সাহায্যে সেই মুকুটটা হাতাতে চায় সে। যেহেতু এই পুজোর দায়িত্ব কথাতে দেওয়া হয়েছে তাই এই বিষয়টা অনেকের সহ্য করতে পারছে না। এতদুর অবধি বেশ ভালই চলছিল ধারাবাহিকের গল্পটি।

সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে। এখানে দেখা গিয়েছে, অগ্নিভ কথাকে ছেড়ে বিদেশ চলে যাচ্ছে। অগ্নিভর চলে যাওয়ায় বেশ কষ্ট পাচ্ছে কথা। বিদেশে গিয়ে নিজের কাজ শুরু করতে না করতেই হঠাৎ বাড়ি থেকে ফোন আসে অগ্নিভর কাছে। অগ্নিভ জানতে পারে, মুকুট চুরির অভিযোগের কথাকে গ্রেফতার করা হয়েছে। এটা শোনা মাত্রই তৎক্ষণাৎ দেশে ফিরে আসে অগ্নিভ। জেলে গিয়ে কথার সঙ্গে দেখা করে সে। সে কথাকে বলে, “সেই গোবর গিরি করে আমাকে আসতে বাধ্য করলি তো? তুই চিন্তা করিস না আমি তোকে এখান থেকে বের করে নিয়ে যাব।” প্রোমো প্রকাশ পেতে না পেতেই ঝড় উঠে গিয়েছে দর্শক মহলে।

মিঠাই(Mithai) ধারাবাহিকও একবার ঠিক একই ঘটনা ঘটেছিল। একেবারে হুবহু মিলে গিয়েছে সেই ঘটনার সাথে কথার(Katha) জীবন। প্রায় দুই বছর আগে মিঠাই ধারাবাহিকে জন্মাষ্টমীর এটি মহাপর্ব হয়েছিল যেখানে, ফ্যাক্টরিতে আগুন লাগানোর অভিযোগে জেল বন্দী হয়েছিল মিঠাই। ঠিক তার আগে আগেই সিদ্ধান্ত বাইরে চলে যায় কিন্তু মিঠাইয়ের এই মর্মান্তিক পরিণতি শুনে সে তাড়াতাড়ি দেশে ফিরে আসে আর একইভাবে জেলে এসে মিঠাইকে বের করে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়।

আরো পড়ুন: জলসার আসন্ন ধারাবাহিকে দ্বিতীয় নায়িকা রূপে ফিরছেন দারুন জনপ্রিয় নায়িকা! দর্শকদের আশা পূরণ করলেন অভিনেত্রী!

অর্থাৎ বোঝাই যাচ্ছে, কথা(Katha) ধারাবাহিক জি বাংলার (Zee Bangla) এককালীন জনপ্রিয় মেগা মিঠাইয়ের (Mithai) হুবহু অনুকরণ করেছে। কোথাও এক ফোটাও ভিন্নতা প্রদর্শন করেনি। আর এই বিষয়টি একেবারেই পছন্দ হয়নি এটাই ভক্তদের। তাদের প্রিয় ধারাবাহিকের প্লট চুরি করে প্রতিপক্ষ চ্যানেলের একটি ধারাবাহিক টিআরপি তুলছে এটা কিছুতে মেনে নিতে পারছে না দর্শক মহল।

Back to top button