স্বামী স্ত্রী সবটাই নাটক, বরং ক্রা’ইম পার্টনার! চিরসখার গল্পে অবিশ্বাস্য মোড়! বহুদিন পর লীনা গঙ্গোপাধ্যায়ের গল্পে মুগ্ধ দর্শক!

বর্তমান সময়ে দাঁড়িয়ে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। মাত্র কয়েক মাস হয়েছে ধারাবাহিকটি (Bengali Serial) শুরু হয়েছে জলসার পর্দায়। তবে ইতিমধ্যে টিআরপি তালিকায় ভালো ফলাফল করতে শুরু করেছে লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক। লীনা গঙ্গোপাধ্যায় এর ধারাবাহিক মানেই একটু অন্য ধরনের গল্প সবসময় ধারাবাহিকে ফুটিয়ে তোলা হয়। সেরকমটাই দেখা যাচ্ছে চিরসখাতে।

বর্তমানে ধারাবাহিকে টানটান উত্তেজনা পর্ব চলছে। ধারাবাহিকে গল্পের মোড় এভাবে ঘুরে যাবে সেটা কল্পনাও করতে পারেননি দর্শক। মেঘালয়ের একটা দল নারী পাচার কান্ডের সঙ্গে যুক্ত চন্দ্র এবং সোহিনী। পরের দিন তাদের বাড়িতে ছদ্মবেশে আসে পুলিশ। কিন্তু ততক্ষণে চন্দ্র সোহিনী ব্যাগ গুছিয়ে নিয়েছে পালানোর জন্য। কমলিনী এবং নিজের মায়ের সমস্ত গয়না চুরি করেছে তারা। এদিকে বাড়ির বাইরে অনেক পুলিশ তাদের গোটা বাড়িতে ঘিরে রেখেছে।

তারপর পুলিশ নিজেদের পরিচয় দিয়ে জানায় চন্দ্র আর সোহিনী অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল। অসংখ্য মেয়ের জীবন নরক করে দিয়েছে তারা। আর ধারাবাহিকের এই পর্ব দেখে তো দর্শক অবাক। কেউ ভাবতেই পারেনি লেখিকা এমন কিছু উপহার দিতে চলেছে। এই দুর্ধর্ষ পর্ব দেখার পরই দর্শক লেখিকা লীনা গাঙ্গুলির প্রশংসায় পঞ্চমুখ। এরকম একটা মোড় ঘোরানো গল্প দর্শকদের জন্য অপেক্ষা করে ছিল সেটা কেউই বুঝতে পারেনি।

একজন নেটিজেন লেখিকার প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় কিছু কথা শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘লিনা পিসি গল্প এমন ভাবে ঘুরিয়ে দিবে কেও ইমাজিন করতে পারেনি। আসলে চান্দু বেটার তলে তলে এতো বিদ্দে। আসলে সে এই বাড়িতে গা ডাকা দিয়েছে, চান্দু আর সহিলিয়া স্বামী স্ত্রী নই তারা মেয়ে পাঁচারকারী। আর কমলিনীর বাড়িতে এসেছে গা ঢাকা দিতে। পুলিশ আজ পুরো বাড়িটা ঘিরে রেখেছে। এবার চান্দুর পর্দা ফাঁস কেও মিস করবেন না যেন টুইস্ট এ ভরা পর্দাফাঁস।’

আরও পড়ুনঃ বাবার কষ্টের উপার্জিত টাকা নয় ছয়ে মত্ত নিশা! বাবার মুখে হাসি ফোটাতে প্রাণ দিতে পারে উজি! দুই বোনের বিশ্বাসের লড়াইয়ে জিতবে কে? প্রকাশ্যে নতুন প্রোমো!

সকলেই অপেক্ষা করে আছে আগামী পর্বগুলি দেখার জন্য। ধারাবাহিকের পরবর্তী পর্বগুলি যে আরও জমজমাট হতে চলেছে সেটা বোঝাই যাচ্ছে। লেখিকা যে এভাবে গল্প সাজিয়েছেন সেটা কেউই কল্পনা করতে পারেননি। সত্যি দর্শক লীনা গাঙ্গুলির প্রশংসায় পঞ্চমুখ।

Back to top button