অভিনয় জগৎ থেকে বিদায় নিয়ে নতুন পেশায় আত্মপ্রকাশ সৌমিতৃষার? অভিনয় ছেড়ে এবারে শুরু করলেন নতুন ব্যবসা!

এখনো সকলেই দেখে মিঠাই নামে চেনেন। সকলের কাছে মিঠাই নামে ব্যাপক জনপ্রিয়তা, ভালোবাসা পেয়েছেন তিনি। হ্যাঁ তিনি সকলের প্রিয় সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। ছোট পর্দা দিয়েই অভিনয় জগতে পা রাখেন অভিনেত্রী। তারপর একের পর এক ধারাবাহিকে (Bengali Television) অভিনয় করে সকলের মন জিতে নিয়েছেন। তবে মিঠাই যেন সৌমিতৃষার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। মিঠাইয়ের হাত ধরে একের পর এক বড় পর্দায় কাজের সুযোগ পেয়েছেন অভিনেত্রী।

কিন্তু দীর্ঘদিন ধরেই অভিনেত্রীকে ছোট পর্দা বা বড় পর্দা কোথাও দেখা যাচ্ছে না। যারফলে দর্শক ভীষণভাবে মিস করছেন অভিনেত্রীকে। ছোট পর্দায় শেষ মিঠাই ধারাবাহিকে আর বড় পর্দায় প্রধান ছবিতে শেষবার দেখা গেছে অভিনেত্রীকে। মাঝে সোশ্যাল মিডিয়াতেও নিজের এক্টিভিটি কমিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। সকলের মনে সেইসময় প্রশ্ন উঠেছিল তবে কি আর অভিনেত্রীকে দেখা যাবে না বড় পর্দায়? এবারে মিলল সেই উত্তর।

এবারে অভিনয় ছেড়ে অন্য পেশায় যুক্ত হলেন অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই সৌমিতৃষাকে দেখা যাচ্ছিল না অভিনয় জগতে। কিন্তু এবারে তার আসল কারণ সামনে এলো। আসলে অভিনেত্রী এবারে একেবারে অন্য পেশার সাথে নিজেকে যুক্ত করতে চলেছেন। ব্যবসার কাজে নিজেকে যুক্ত করলেন সৌমিতৃষা। বর্তমান সময়ে অনেক অভিনেতা অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি দ্বিতীয় অপশন হিসেবে বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকে। বেশিরভাগই নিজের ব্যবসা শুরু করেন এবার সেই পথেই হাঁটলেন সৌমিতৃষা।

টেলিভিশন জগতের এমন অনেক অভিনেতা রয়েছেন যারা নানান ধরনের ব্যবসার সাথে যুক্ত। অভিনয়ের পাশাপাশি কেউ তাদের ব্যবসা সামলাচ্ছে আবার অভিনয় জগত থেকে একেবারে দূরে সরে গিয়ে নতুন ব্যবসা শুরু করেছেন। তার মধ্যে অন্যতম হলেন মধুবনী গোস্বামী, অভিনেত্রী সানন্দা বসাক, সুস্মিতা রায় এছাড়া আরো অনেকে। এবার তাদের দলের নাম লেখালেন সৌমিতৃষা।

আরও পড়ুনঃ কোনভাবেই নিজের অপরাধ স্বীকার করছে না চন্দ্র! সোহিনীর প্রতি সঠিক বিচার দিতে আবারো আইনের পথ ধরল কমলিনী! 

সৌমিতৃষা শুরু করেছেন নিজের কেকের ব্যবসা। বেশ কিছুদিন ধরে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়াতে কেক সংক্রান্ত কেক বানানোর বিভিন্ন ভিডিও আমরা দেখতে পাচ্ছি। সম্প্রতি এক নেটিজেনের জন্মদিন উপলক্ষে কেক বানালেন সৌমিতৃষা। ভক্তের অনুরোধে তারজন্য রেড ভেলভেট কেক বানিয়ে দিলেন সকলের প্রিয় মিঠাই। অল্প কয়েকদিন হল নিজের কেক বানানোর ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করছেন। তবে তা একেবারেই ব্যবসার জন্য নয়। নিজের জন্য, নিজের ভালোলাগার জন্য, সময় কাটানোর জন্য এই কাজ শুরু করেছেন অভিনেত্রী। অভিনয়ের পেশা ছেড়ে একেবারেই কেক বানানোকে ব্যবসা হিসেবে বেছে নেননি। নেটিজেনের অনুরোধে শুধুমাত্র রেসিপি শেয়ার করেছেন তিনি।

Back to top button