প্রেমে পড়েছেন সৌমীতৃষা, সমাজ মাধ্যমের পাতায় নিজেই জানালেন মনের মানুষের নাম!

প্রেমে পড়েছেন সকলের প্রিয় মিঠাইরানী ওরফে সৌমীতৃষা কুন্ডু (Soumitrisha Kundoo)। অন্তত তার সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট তো তাই বলছে। যিনি নিজের প্রেম বা সম্পর্ক নিয়ে কখনই সরাসরি মুখ খুললতে চান না, তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে এই প্রেমের ইস্তিহার কার জন্য? কার প্রেমে পড়েছেন চলতি সময়ে বাংলার তরুণদের ক্রাশ সৌমীতৃষা? কাকে মন দিয়েছেন অভিনেত্রী? কে সেই ব্যক্তি?
বর্তমানে সৌমীতৃষা হল টলিপাড়ার এক চর্চিত নাম। মিঠাইয়ের হাত ধরে জনপ্রিয়তার শিখরে পৌঁছে ছিলেন সৌমীতৃষা। অভিনেত্রী হিসেবেও নিজেকে বারবার প্রমাণ করেছেন তিনি। তা সে ‘মিঠাই’ ধারাবাহিক হোক বা কিংবা দেবের সঙ্গে ‘প্রধান’ সিনেমা। ভক্তদের উত্তেজনা করতে চায়না তাদের নিয়ে। সামাজিক মাধ্যমেও অভিনেত্রীর কয়েক হাজার ভক্ত। যাদের অনেকেই জানতে চান কার সঙ্গে প্রেম করছেন টলিপাড়ার এই সুন্দরী নায়িকা!
বর্তমান প্রেমের খোঁজ মিলল এবার। কিন্তু সৌমীতৃষার সেই মনের মানুষ কে? যার ছবি অভিনেত্রী সৌমীতৃষার স্ট্যাটাস জুড়ে রয়েছে? কে সেই ব্যক্তি? কোন তারকা না সাধারণ মানুষ? শেষমেশ কার কাছে মন হারালেন তিনি? সম্প্রতি নিজেই নিজের মনের মানুষের সন্ধান দিয়েছেন অভিনেত্রী। সদ্য নিজের সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী সৌমীতৃষা।
কাকে মন দিয়েছেন অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু?
যারা নিয়মিত নজর রাখছেন অলিম্পিকসে তারা কিন্তু অনায়াসেই চিনে ফেলবেন। বর্তমানে ভীষণ জনপ্রিয় এই ব্যক্তি। তিনি থমাস চেকন। ইতালির সুদর্শন এই সাঁতারু চলতি প্যারিস অলিম্পিকে সোনা জিতেছেন। আর সেই সঙ্গে জয় করে নিয়েছেন বাঙালি এই অভিনেত্রীর মনও। থমাসের অবশ্য মহিলা অনুরাগীদের সংখ্যা প্রচুর। আর সেই দলেই নাম লিখিয়েছেন সৌমীতৃষাও। সোশ্যাল মিডিয়ায় প্রেমের বার্তার সঙ্গে থমাসের একাধিক ছবি পোস্ট করে নিয়েছেন সৌমীতৃষা।
সঙ্গে হৃদয়ের চিহ্ন দেখে মনের জয় প্রেমে পড়েছেন তিনি।
আরো পড়ুন: ছোট কাকিমার ফাঁদে পা দিল মিহি! নিজের মেয়েকে বাঁচাতে পারবে তো মধুবনী?
বাস্তব জীবনে কার সঙ্গে সম্পর্কে রয়েছেন সৌমীতৃষা কুন্ডু?
তবে বঙ্গকন্যার প্রেমের বার্তা আদৌ কি পৌঁছবে অলিম্পিক বিজয়ী থমাসের কাছে। নাকি সৌমীতৃষার প্রেমের থেকে যাবে ইনস্টাগ্রামের স্ট্যাটাসেই। সেই প্রশ্নের উত্তর জানেন না অভিনেত্রী নিজের। কিন্তু তিনি এখন তার নতুন প্রেম জাহির করেই খুশি। তবে প্রেমের প্রসঙ্গে সম্প্রতি অভিনেত্রী জানিয়েছিলেন না, এখনও তিনি এমন কাউকেই খুঁজে পাননি। যার সঙ্গে তিনি ঘর বাঁধার স্বপ্ন দেখতে পারেন। কয়েকদিন আগেই তিনি জানান এটা তার ক্যারিয়ার তৈরির সময় তাই আপাতত ক্যারিয়ারেই মন দিতে চান তিনি। জীবনে এখন আর কোন ভালোলাগা নেই তার। এই মুহূর্তে কোন সম্পর্কেই নেই তিনি। প্রেমও করেছেন না। এখন তার একমাত্র ফোকাস অভিনয়।

