ছোট কাকিমার ফাঁদে পা দিল মিহি! নিজের মেয়েকে বাঁচাতে পারবে তো মধুবনী?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি (Ke Prothom Kache Esechi)। শুরুর থেকেই ছক ভেঙে সিঙ্গেল মাদারের লড়াই নিয়ে তৈরি এই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় গিয়েছে ততই ধারাবাহিকের প্রতি বেড়েছে দর্শকদের আকর্ষণ। পর্দায় কামাল করছে মধুবনী এবং মিহির চরিত্রে অভিনেত্রী মোহনা মাইতি (Mohona Maiti) এবং রাধিকা মালাকারের (Radhika Karmakar) অভিনয়। পাশাপাশি ঋকের মতো একটি দুর্দান্ত চরিত্রে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন অভিনেতা সায়ন বসু (Sayan Bose)।
তবে বর্তমানে মধুবনী আর ঋকের বিয়ের পর থেকেই ধারাবাহিকে এসেছে নতুন মোড়। সংসার ও সন্তান সামলাতে গিয়ে নতুন সমস্যার সম্মুখীন হচ্ছে মধুবনী। তবে শুধু মধুবনীই নয়, নতুন বাবার বাড়িতে এসে একের পর এক কুট চক্রান্তের শিকার হচ্ছে ছোট্ট মিহিও। অনেক কষ্ট করে ঋকের মুখ চেয়ে সেনগুপ্ত বাড়িতে পা রাখলেও তাই শান্তি পাচ্ছে না মধুবনী।
কে প্রথম কাছে এসেছি আজকের পর্ব ১৫ আগষ্ট (Ke Prothom Kache Esechi Today Episode 15 August)
ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে মিহির খাওয়ারের সময় হয়ে গেছে দেখে রান্নাঘরে চলে আসে মধুবনী। কাউকে না দেখতে পেয়ে নিজেই খাওয়ার বেড়ে নিয়ে নেয় সে। এদিকে মিহির খাওয়ারের জন্য রান্না ঘরে চলে আসে ঋকও। কিন্তু মুখ দেখাদেখি হওয়ার আগেই মুখ ঢেকে নেয় মধুবনী। কিন্তু তখনই ঋক আর মধুবনীকে একসঙ্গে রান্না ঘরে দেখে নেন ঋকের ছোটকাকিমা। চিৎকার করে সুরমাকে ডেকে নিয়ে আসেন তিনি।
হঠাৎ অসুস্থ হয়ে পড়ল মিহি
রান্নাঘরে ঋক আর মধুবনীকে একসঙ্গে দেখে রেগে যান ঠাম্মি। এদিকে সময়মতো ওষুধ না খাওয়ার কারণে সুগার ফল্ট করে অজ্ঞান হয়ে যায় মিহি। খাওয়ার নিয়ে এসে মেয়েকে অজ্ঞান অবস্থায় দেখে ভয় পেয়ে যায় ঋক-মধুবনী। তখনই বাধ্য হয়ে বোনের পেস্ট্রি মিহিকে খাইয়ে দেয় ঋক। মিহির এই পরিস্থিতি দেখে ভয় পেয়ে যান ঠাম্মিও। রেগে গিয়ে অনেক কথা শোনান ছোট কাকিমাকে। এরপরই মিহির জন্য খাওয়ার আনার আয়োজন করেন তিনি। এদিকে মিহি পেস্ট্রি খাচ্ছে দেখে তাকে মারতে যায় ঋকের বোন। কিন্তু তখনই তার হাত ধরে নেয় মধুবনী।
আরো পড়ুন: স্যারের সামনে মুখ ফসকে একি বলে ফেলল স্রোত! লজ্জায় লাল হয়ে উঠলো দুটো গাল!
মিহির ক্ষতি করতে নতুন প্ল্যান করলেন ছোট কাকিমা
রেগে গিয়ে নিজের ঘরে চলে যায় ঋকের বোন। এরপরই সন্ধ্যাবেলায় পুজোর সময় মিহিকে কাকিমা বলেন ঠাকুরের আসনে মাংস রেখে আসতে। মিহিও ওনার কথা সিন ঠাকুরের আসনে রাখতে যায় মাংস। কিন্তু শেষ মুহূর্তে মধুবনী এসে বাঁচিয়ে নেয় মিহিকে। এদিকে রিশবের সঙ্গে দেখা করতে চলে আসে তার বন্ধুরা। কিন্তু মধুবনীকে দেখেই চমকে যায় একটি মেয়ে। তবে কি এবার বেরিয়ে আসবে অতীতের কালো সত্যি? জানতে হলে দেখতে থাকুন কে প্রথম কাছে এসেছি।

