ফের টেলিভিশনের পর্দায় সৌমিতৃষা! প্রথম পর্বেই বিয়ে! কোথায় কোন চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে?

এখনো সকলেই দেখে মিঠাই নামে চেনেন। সকলের কাছে মিঠাই নামে ব্যাপক জনপ্রিয়তা, ভালোবাসা পেয়েছেন তিনি। হ্যাঁ তিনি সকলের প্রিয় সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। ছোট পর্দা দিয়েই অভিনয় জগতে পা রাখেন অভিনেত্রী। তারপর একের পর এক ধারাবাহিকে (Bengali Serial) অভিনয় করে সকলের মন জিতে নিয়েছেন। তবে মিঠাই (Mithai) যেন সৌমিতৃষার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। মিঠাইয়ের হাত ধরে একের পর এক বড় পর্দায় কাজের সুযোগ পেয়েছেন অভিনেত্রী।

কিন্তু দীর্ঘদিন ধরেই অভিনেত্রীকে ছোট পর্দা বা বড় পর্দা কোথাও দেখা যাচ্ছে না। যারফলে দর্শক ভীষণভাবে মিস করছেন অভিনেত্রীকে। ছোট পর্দায় শেষ মিঠাই ধারাবাহিকে আর বড় পর্দায় প্রধান ছবিতে শেষবার দেখা গেছে অভিনেত্রীকে। মাঝে সোশ্যাল মিডিয়াতেও নিজের এক্টিভিটি কমিয়ে দিয়েছিলেন অভিনেত্রী।

দীর্ঘদিন বাদে অভিনেত্রীকে গত ২১ শে জুলাইয়ের সমাবেশ মঞ্চে দেখা গিয়েছিল। তবে পর্দায় কবে ফিরছেন অভিনেত্রী সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। এবারে সৌমিতৃষার ভক্তদের জন্য রইল দারুণ সুখবর। খুব শীঘ্রই ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী। মাঝে অভিনেত্রী শারীরিক ভাবেও বেশ অসুস্থ ছিলেন। চিকিৎসা চলছিল অভিনেত্রীর। তবে এখন তিনি অনেকটাই সুস্থ।

অসুস্থতা কাটিয়ে অবশেষে ছোট পর্দায় কামব্যাক করছেন অভিনেত্রী। নতুন ধারাবাহিকের এক ঝলক সামনে এসেছে ইতিমধ্যেই। এবারে বিয়ে দিয়েই শুরু হচ্ছে গল্প। তবে কোন চ্যানেলে, কখন দেখা যাবে এই ধারাবাহিক? কে থাকছেন অভিনেত্রীর বিপরীতে? এই সব প্রশ্ন উঠেছে দর্শকমহলে।

আরও পড়ুনঃ মোহনার অতীত জানতে বিরাট ঝুঁকি নিল শুভলক্ষ্মী! অন্ধকার হাতরে বের করে আনলো মোহনার অতীত! দুর্ধর্ষ আজকের পর্ব

আসলে ঘটনাটা হল, নতুন কোনো ধারাবাহিক নয় সৌমিতৃষাকে একটি জনপ্রিয় পত্রিকার বিয়ের বিজ্ঞাপনের ভিডিওতে দেখা গেছে। প্রায় লম্বা সময়ের পর এটাই ছিল অভিনেত্রীর প্রথম পোস্ট। নতুন কনের সাজে অভিনেত্রীকে দেখতে অপূর্ব সুন্দরী লাগছিল। তবে দর্শক কিন্তু সৌমিতৃষার পর্দায় ফেরার অপেক্ষায় রয়েছেন।

Back to top button