মোহনার অতীত জানতে বিরাট ঝুঁকি নিল শুভলক্ষ্মী! অন্ধকার হাতরে বের করে আনলো মোহনার অতীত! দুর্ধর্ষ আজকের পর্ব

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় কিছু ধারাবাহিকের (Bengali Serial) মধ্যে অন্যতম হলো শুভলক্ষ্মী এবং আদৃতের গল্প গৃহপ্রবেশ (Grihoprobesh)। শুরুর সময় থেকে ধারাবাহিকটি বেশ সুন্দর একটি গল্প নিয়ে তৈরি হয়েছে। রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) প্রযোজনায় স্টার জলসাতে এই ধারাবাহিক অল্পদিনের মধ্যেই জমজমাট হয়েছে দর্শক মহলে। দর্শক ধারাবাহিকটি দেখতে বেশ পছন্দ করছেন। টিআরপি তালিকাতেও মাঝে মধ্যেই বেশ ভালো ফলাফল করে ধারাবাহিকটি। ধারাবাহিকের বর্তমান পর্বগুলি তো আরো জমজমাট হয়ে উঠেছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ধারাবাহিকের আগামী পর্বে কি হতে চলেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, মোহনা আবারও সেই আগের মূর্তি ধারণ করে। সবকিছু এলোমেলো করে ভাঙচুর করতে থাকে। তার মাকেও আঘাত দেয়। এরপর মোহনা আকাশকে জানায় আদি এবং শুভর ডিভোর্স হয়ে গিয়েছে এবার থেকে আদি শুধুমাত্র তার। ওদিকে শুভ এই ২৪ ঘন্টার মধ্যে কি করবে কিছুই বুঝতে পারে না।

Grihoprobesh, Star jalsha, Bengali Serial, Bengali television, Ushasi Ray, Sushmit Mukherjee, গৃহপ্রবেশ, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, গৃহপ্রবেশ, উষসী রায়, সুস্মিত মুখার্জি, Today Episode 28 July, গৃহপ্রবেশ আজকের পর্ব ২৮ জুলাই, গৃহপ্রবেশ আজকের পর্ব

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আদিকে এভাবে দেখে শুভর খুব খারাপ লাগছে। তাদের প্ল্যানের জন্য সবাই আদিকে ভুল বুঝে খারাপ কথা বলছে। তাই আদিও খুব কষ্ট পাচ্ছে। এবারে বাড়ির সকলকেই সত্যিটা তাড়াতাড়ি জানিয়ে দেওয়া উচিত। কিন্তু আদি শুভকে বাধা দেয়, জানায় বাড়ির লোকের কথায় আদি কিছু মনে করেনি। বরং বাড়ির সকলের জন্য তার গর্ব হচ্ছে। কারণ আদি যেভাবে শুভকে কষ্ট দিয়েছে তারজন্য কেউ রায় বাড়ির ছেলে বলে আদিকে ক্ষমা করেনি। বরং সকলে শুভকে সাপোর্ট করছে। আর একদিন যখন বাড়ির সকলে আসল সত্যিটা জানতে পারবে তখন সকলে আবার নিজেই আদিকে কাছে টেনে নেবে, ভালবাসবে। তার জন্য গর্ববোধ করবে। তাই চিন্তা করার কোনো কারণ নেই।

ওদিকে মোহনা যখন আকাশকে শুভ এবং আদির ডিভোর্সের কথা জানায় তখন আকাশের সন্দেহ হয়। কারণ শুভ এত তাড়াতাড়ি হেরে যাওয়ার মেয়ে নয়। আদি এবং তার সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য যে এত দূর যেতে পারে সে এত সহজে ডিভোর্স দিয়ে দেবে এটা যেন বিশ্বাসই হচ্ছে না আকাশের। কিন্তু মোহনা জানায় ডিভোর্স যখন হয়ে গেছে সে যখন তার আয়ানকে পেয়ে গেছে তাহলে তাদের সবকিছু ফিরিয়ে দিতে হবে। তবে নিজের দাদার কথা একেবারে উড়িয়ে দিতে পারে না মোহনা।

আরও পড়ুনঃ টাকার লোভে পাগল হয়ে গেল রায়ান! মঞ্চে উঠে পারুলকে হারাতে একি করলো নায়ক!

ওদিকে শুভ স্বপনের বোনকে ফোন করে জানতে পারে যে হাসপাতালে স্বপনকে খোঁজ নিতে পাঠানো হয়েছিল সেখানে স্বপনের অ্যাক্সিডেন্ট হয় এবং স্বপন কোমায় চলে গিয়েছে। এবারে শুভ কি করবে কোন উপায় খুঁজে পায় না। কারণ কলকাতায় স্বপন ছাড়া আর কেউই তাকে সাহায্য করার মত নেই। বাড়ি ফিরে এসে মোহনা শুভকে ফেয়ারওয়েল পার্টি দেওয়ার জন্য সকলকে আয়োজন করতে বলে। শুভ যাতে আজকের দিনটা সারা জীবন মনে রাখে তার ব্যবস্থাই করে মোহনা। বাড়ির সবাইকে নির্দেশ দেয় সুন্দর করে বাড়িটা সাজিয়ে দিতে। এদিকে শুভ ঠিক করে নেয় আজ রাতের মধ্যেই যা করার তাকে করতে হবে। তাই জন্য যেকোনো রকম ঝুঁকি নিতে রাজি সে। দেখা যাক কতটা সফল হয় শুভ।

Back to top button