এখনো নিজের দোষ স্বীকারে নারাজ ময়ূরী, দিদির কথা ভেবে সব অভিযোগ তুলে নিল মেঘ!

এতদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে শেষমেষ প্রমাণ সহ ধরা পড়লো জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিকের খলনায়িকা ময়ূরী। নায়িকা মেঘের উপর তার করা অবিচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল ভক্তরা।
বর্তমান গল্প অনুযায়ী, অনেক দিন ধরেই গিনি, নীল, অনিন্দ্য প্রত্যেকেই চেষ্টা করছিল মেঘের উপর যারা অন্যায় করেছে তাদের হাতেনাতে ধরতে। ইতিমধ্যেই প্রেস কনফারেন্সে ফাঁস হয়েছে রূপ ময়ূরীর আসল চেহারা। কলঙ্ক ঘুচলো মেঘের।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, রূপকে ধরে নিয়ে যায় পুলিশ। এক সাংবাদিক নীলকে প্রশ্ন করে, সেই দিন সব থেকে উত্তেজিত হয়ে পড়েছিল নীল। আজ সেই প্রতিক্রিয়ার জন্য কি বলবে নীল? সে সবার সামনে আবারো নিজের সমস্ত কৃত কর্মের জন্য গোটা সমাজের সামনে ক্ষমা চায় মেঘের কাছে।
আরো পড়ুন: ঠিক কি কারনে ভেঙে গেল নুসরাত মিমির বন্ধুত্ব? এইবার নিজের মুখেই সেই কারণ জানালেন মিমি
অন্যদিকে বাড়ি ফিরতেই নিজেকে বাঁচাতে আবার নাটক শুরু করে দেয় ময়ূরী। কিন্তু এইবার বাড়ির কেউই তার কথা বিশ্বাস করতে চায় না। কিন্তু ময়ূরী তার চেষ্টা চালিয়ে যায়। এইবার মধুমিতাও আর ময়ূরীর পাশে নেই। কিন্তু একটু একটু করে গলতে থাকে মেঘের মন।
রাতে মেঘ একা ব্যালকনিতে দাড়িয়ে থাকে। তার কাছে আসে অনিন্দ্য। মেঘ তার বাবাকে বলে, এই অভিযোগটা কি তুলে নেওয়া যায় না? দিদির অসুস্থতার কথা ভেবে মেঘ অনিন্দ্যকে কেসটা তুলে নিতে বলে। কিন্তু অনিন্দ্য নিজের বড়ো মেয়ের সুস্থ জীবনের কথা কল্পনা করে মেঘের অনুরোধ ফিরিয়ে দেয়।

