ছাদনা তলা থেকেই বউ চুরি! আঁখিকে তুলে নিয়ে চম্পট দিল দেবা! প্রকাশ্যে জমজমাট প্রোমো

কয়েকমাস আগেই শুরু হয়েছে স্টার জলসার (Star jalsha) নতুন ধারাবাহিক ‘দুই শালিক’ (Dui Shalik)। ধারাবাহিকের আগামী দিনে দর্শক দুটি জুটি দেখতে চলেছে। নায়ক নায়িকা হিসেবে দেখা যাচ্ছে তিতিক্ষা, নন্দিনী, অর্কপ্রভ এবং সায়নকে। ধারাবাহিকটি শুরু হওয়া নিয়ে তো দর্শকদের মধ্যে দারুণ উত্তেজনা ছিল প্রথম থেকেই। বর্তমানে ধারাবাহিকটি ধীরে ধীরে সকলের মন জয় করে নিচ্ছে।
ধারাবাহিকটি বর্তমানে টেলিভিশনের পর্দায় বিকেল সাড়ে পাঁচটায় সম্প্রচারিত হচ্ছে। যা নিয়ে প্রথম দিকে দর্শকের মনে বেশ আক্ষেপ ছিল তবে কয়েক সপ্তাহ পর থেকে ধারাবাহিক টিআরপি তালিকায় একটু একটু করে নিজেদের জায়গায় তৈরি করে নেওয়ার চেষ্টা করছে। ধারাবাহিকের গল্প দর্শকদের মন জয় করছে। ধারাবাহিকের শুরু থেকে দুই যমজ বোনের জীবনের গল্প তুলে ধরা হচ্ছে। কিভাবে তারা জন্মের সময় থেকে আলাদা হয়ে যাওয়ার পর তাদের জীবন পাল্টে যায়, এরপর কিভাবে আবার তাদের দেখা হয় এবং একে অপরের পাশে এসে দাঁড়ায় দুজন দুজনার তারপর থেকে আবারও তাদের জীবন পাল্টে যায়।
বর্তমানে আঁখি এবং ঝিলিক দুইজন দুজনের জায়গায় রয়েছে। ঝিলিকের সাথে গৌরবের বিয়ে হয়েছে আর আঁখি রয়েছে ঝিলিকের বস্তিতে। আঁখিকে নতুন জীবন দেওয়ার জন্য ঝিলিক অনেক কিছুই সহ্য করছে। আবার আঁখির আসল পরিচয় জানার জন্য অনেক চেষ্টা করছে। এদিকে ধারাবাহিকের নতুন প্রোমো সামনে এলো।
সামনে এলো নতুন প্রোমো ভিডিও
সম্প্রতি দর্শকদের সামনে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও। যেটা দেখে দর্শক নিজেদের উত্তেজনা ধরে রাখতে পারেননি। এই এপিসোড দেখার জন্য প্রত্যেকে আগ্রহী হয়ে উঠেছেন। এর আগের এপিসোডে দেখানো হয়েছিল আঁখিকে ছাতা বাড়ি থেকে বের করার জন্য রাইমা তারা দাদার সঙ্গে আঁখির বিয়ে ঠিক করে। রাইমার দাদার স্বভাব চরিত্র একেবারেই ভালো নয়। যার জন্য আঁখি কিছুতেই বিয়ে করতে চায় না কালিপদকে। কিন্তু প্রিয়রঞ্জন জোর করে আঁখির সাথে কালীপদর বিয়ে দিতে চায়। আর সেটাই আটকাবে ঝিলিক।
আরও পড়ুন: “সংসার সুখের হয় রমনীর গুনে” ধারাহিকের নায়ক বিষ্টুকে মনে আছে? টেলিভিশনের পর্দা থেকে কোথায় হারিয়ে গেলেন অভিনেতা!
প্রোমো ভিডিওতে দেখানো হচ্ছে আঁখির বিয়ের আয়োজন করা হয়েছে বস্তিতে। সুন্দর সেজেগুজে কনে সেজে দেখা যাচ্ছে আঁখিকে, কিন্তু দেবা তো আঁখিকে ভালোবাসে তাই দেবা আঁখির সামনে গিয়ে জিজ্ঞাসা করে সে দেবার সামনে এই বিয়েটা করতে পারবে কিনা। কোন উত্তর দিতে পারে না আঁখি। এদিকে দেবা তো আঁখিকে ঝিলিক ভেবে বসে আছে। এখনো তাদের সামনে সত্যিটা প্রকাশ পায়নি। আর অন্যদিকে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে ঝিলিক নেমে পড়ে মাঠে। সে ফোন করে দেবাকে বলে সে মন থেকেই বিয়েটা করছে না যদি দেবা তাকে ভালবাসে তাহলে সে এই বিয়ে টা যেনো আটকে দেয়। এরপরে দেবা বিয়েতে বাধা দিয়ে বলে যেই বিয়েতে ভালোবাসা নেই সেই বিয়ের মানেই নেই। এরপর দেবা মন্ডপ থেকে তুলে নিয়ে আসে আঁখিকে। আর এই প্রোমো ভিডিও সামনে আসার পর তো দর্শক ভীষণই উৎসাহিত হয়ে রয়েছে আগামী পর্ব গুলি দেখার জন্য। কবে সত্যি সামনে আসবে, আঁখি দেবার বিয়েটা সম্পূর্ণ হবে কিনা সেটাই দেখার অপেক্ষায় দর্শক।
View this post on Instagram

