সমাজের চাপে পড়েই এমন সিদ্ধান্ত নেয় মেয়েরা! দিনের পর দিন এমন কত মেঘ হারিয়ে যাচ্ছে সমাজের চাপে!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, ধারাবাহিকের নায়িকা মেঘের চরম ক্ষতি করেছে রূপ আর ময়ূরী। ফলে মেঘের মান সম্মান মাটিতে মিশে গেছে। ফলে বিবেক দংশনে ভিতর ভিতর শেষ হয়ে যাচ্ছিল মেঘ। সেখান থেকে মুক্তি পেতেই মৃত্যুর পথ বেছে নেয় সে।

মেঘ নিজেকে মৃত্যু দিয়ে শান্তি পেতে চাইলেও এই পর্বে তার বাবা-মায়ের মধ্যে দিয়ে এমন হাজারো বাবা মায়ের কষ্ট প্রতিফলিত হয়েছে যারা এমন ভাবেই তাদের সন্তানদের হারাতে বসেছে। আর এর পিছনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে বা যারা দায়ী তা হল আমাদের সমাজ।
একটি মেয়ে ঠিক কেমন আছে কিভাবে আছে এই সমাজ সেটা কখনো জানতে আসে না কিন্তু ওই মেয়েটি যদি কখনো কলঙ্কের ভাগীদার হয় তাহলে কোন কিছু না জেনেই তার দিকে কাদা ছুড়ে দিতে একবারও ভাবেনা আমাদের এই শিক্ষিত সমাজ। এই ধারাবাহিকে বর্তমানে যা ঘটছে সবটাই বাস্তবে হরদম হতেই থাকে।
আরও পড়ুনঃ আড্ডা দিতে দিতে অকপটে নিজের ক্রাশের নাম বলে দিলেন অভিনেত্রী ইন্দ্রানী পাল!

আর এই প্রতিটি ঘটনায় মা বাবার বুক খালি করে তাদের সন্তান না তাদের থেকে দূরে চলে যায় কেবলমাত্র এই সমাজের চাপে পড়েই। দর্শকরা এই ধারাবাহিকের মধ্যে দিয়ে এই বিষয়গুলিকে বেশ ভালোভাবে উপলব্ধি করতে পারছেন। এই দিনের পর্বে ডাক্তারের বেশ ভালো এবং শিক্ষণীয় একটি ভূমিকা তুলে ধরা হয়েছে।

