অহনার বলা সব কথা আড়াল থেকে শুনে ফেললো শ্যামলী! রহস্য উদঘাটনে অহনার কাকার বাড়িতে গিয়ে হাজির নায়িকা!

সত্য কখনো লুকিয়ে রাখা যায় না। যতই চেষ্টা করা হোক না কেন, খুব বেশিদিন মুখোশ পরে থাকতে পারবে না জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকের বর্তমানের প্রধান খলনায়িকা নায়কের প্রাক্তন প্রেমিকা অহনা। বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ধারাবাহিকের বর্তমান গল্প। টিআরপি তালিকাতেও ভালো ফলাফল করছে এই ধারাবাহিক।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, শ্যামলী আর অনিকেতের মধ্যে একটু একটু করে বন্ধুত্বের সম্পর্ক আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। এমন সময় তাদের দুজনের মাঝে এসে উদয় হয় অনিকেতের প্রাক্তন প্রেমিকা অহনা। বর্তমান গল্প থেকে এটুকু স্পষ্ট, অহনা অনিকেতের সাথে ছিল কেবলমাত্র একটাই কারণে আর সেটা হলো টাকা। টাকা ছাড়া অহনা আর কিছুই বোঝে না। সে অনিকেতকে ভালোবাসতো তার টাকার জন্য।
কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ৩ জুলাই (Kon Gopone Mon Bhesechhe Today Episode 3 July)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, শ্যামলী নিজের হাতে অহনার জন্য তাদের নতুন ফ্ল্যাটটা সাজিয়ে গুছিয়ে দেয়। রান্নাঘরে খাবার জল থেকে শুরু করে ড্রয়িং রুমের সোফা এবং ঘরের নানা প্রয়োজনীয় আসবাবপত্র, সবকিছু ঠিকঠাক ভাবে থাকার উপযোগী করে তোলে শ্যামলী। অনিকেত বসে বসে সবটা দেখতে থাকে। আসলে সে এখনো বিশ্বাস করতে পারছে না, শ্যামলী তার মন পড়ে ফেলেছে আর তার মনকে শান্ত করার ব্যবস্থাও করে ফেলেছে।
অহনার সব কথা শুনে নিলো শ্যামলী
এরপর সেখানে চলে আসে অহনা এবং তার দুই বন্ধু। অহনা অনিকেতের জন্য মিষ্টি আনে। সে মিষ্টিটা হাতে করে নেয় শ্যামলী। এরপর শ্যামলী নিজের সবাইকে প্রত্যেকটা ঘর দেখিয়ে দেয়। অহনা আর তার দুই বন্ধু তিনজনে মিলে গোটা বিষয়টায় ভীষণ আনন্দ পায়। অহনার বন্ধুরা ভাবতেই পারেনা তারা ওই একটা চার চোখ ঘর থেকে এত বড় একটা ফ্ল্যাটে এসে উঠেছে। অহনার এক বন্ধু বলে, যেভাবে সে এই ফ্ল্যাটটা হাতিয়েছে তার কোন জবাব নেই। এবার যদি তার পরিকল্পনা সফল হয় তাহলে তারা আরো বেশি কিছু পাবে।
আরও পড়ুন: “আমাদের মায়েরা অনেক কম জিনিসে খুশি থাকেন, এখন মানুষ তুলনা করতে গিয়ে শান্তি হারাচ্ছে আমি সেটা চাই না”, সাদামাটা জীবনে খুশি পল্লবী
ঠিক তখনই ঘরে ঢুকে আসে শ্যামলী। সমস্ত কথা দরজার বাইরে থেকে শুনে ফেলে সে। কিন্তু অহনাকে সেটা বুঝতে দেয় না শ্যামলী। এই গোটা ঘটনাটা সে বাড়ি গিয়ে তার দেওর এবং ননদকে জানায়। তারপর তারা তিনজনে মিলে বেরিয়ে পড়ে অহনার খোঁজ খবর নিতে। সেখান থেকে তারা খোঁজ পায় অহনার এক কাকা কাকিমা রয়েছে। সেই বাড়িতে যেতেই তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। কেউ তাদের সাথে কথা বলতে চায় না। আর এই বিষয়টা ভীষণ অবাক লাগে শ্যামলীর।

