শ্যামলীকে তাড়াতে অহনার সাথে হাত মেলালো তৃষা অরুণাভ! অহনাকে এখনো ভালোবাসে অনিকেত জেনে গেল শ্যামলী!

একটার পর একটা ঝামেলা লেগেই রয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকটির নায়িকা শ্যামলীর জীবনে। মন্দারের সমস্যাটা মিটতে না মিটতেই আবার তার এবং অনিকেতের মাঝে এসে জুটেছে অহনা। সম্প্রতি টিআরপি তালিকায় প্রথম পাঁচে অবস্থান করছে এই ধারাবাহিক। জমে উঠেছে ধারাবাহিকের গল্প।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, ইতিমধ্যেই দর্শকরা দেখেছেন অনিকেতের জীবনে ফিরে এসেছে তার প্রাক্তন প্রেমিকা অহনা। ডিভোর্সের পর দেশে ফিরে এসেছে সে। অনিকেতকে দেখে হাতের চাঁদ পাওয়ার মতন অবস্থা হয়েছে তার। অনিকেতের জীবনে আবারো ফিরে আসার পরিকল্পনা করছে সে।
কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ২৮ জুন (Kon Gopone Mon Bhesechhe Today Episode 28 June)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, অনিকেত আর শ্যামলীর সম্পর্কটা ঠিক কতটা গভীর সেই সম্পর্কে একটা আন্দাজ পেয়ে গিয়েছে অহনা। সে বুঝে গিয়েছে তাদের দুজনের মধ্যে তেমন কোন সম্পর্ক নেই। তাই এবার অনিকেতের জীবনে ফিরে আসার পরিকল্পনা করছে অহনা। অন্যদিকে অত্যন্ত ভয় পেয়ে গিয়েছে শ্যামলী। তাই সে ঠাকুরের কাছে মৌনব্রত রেখেছে।
অহনার সঙ্গে জোট বাধলো অরুণাভ
এদিকে অহনাকে ব্যবহার করে অপরাজিতা থেকে শুরু করে অনিকেতের মাসতুতো দাদা বৌদি প্রত্যেকেই চেষ্টা করছে শ্যামলীকে তাড়ানোর। তৃষা আর অরুণাভ দুজন মিলে আলাদা করে অহনার সাথে দেখা করে তাকে সবটা জানায়। অহনা মনে মনে ভাবে, এতো মেঘ না চাইতেই জল। সে যেটা চাইছিল, ঠিক তেমনটাই হচ্ছে। সে মনে মনে ভেবে নেয় ঠিক কিভাবে অনিকেতের জীবনে ঢুকে শ্যামলীকে বের করে দেবে। আর তারপর অনিকেতকে বিয়ে করবে।
আরও পড়ুন: রাইকে মেনে নিতে নারাজ অনির্বাণের বাবা মা! আঙ্কেলের প্রাণ বাঁচালো স্রোত! সার্থককে উচিত শাস্তি দিলো উজ্জ্বল!
স্যারের উত্তরে চমকে গেলো শ্যামলী
শ্যামলী মহেশ্বরের কাছে পুজো দিয়ে, প্রথম ফুলটা অনিকেতের মাথায় ছুঁইয়ে নিজের ব্রত ভাঙ্গে। অনিকেত যখন তাকে জিজ্ঞাসা করে, সে কি ভয় পাচ্ছে অহনাকে? শ্যামলী মনের সমস্ত দ্বিধা অনিকেতের কাছে খুলে বলে। সে জিজ্ঞাসা করে, অনিকেতের মনে শ্যামলীর জায়গাটা নড়বড়ে হয়ে যাবে না তো? অনিকেত এর কোন স্পষ্ট উত্তর দিতে পারে না। কি হতে চলেছে সেটা বুঝতে পেরে যায় শ্যামলী।

