‘শরীর দেখিয়ে কাজ করতে পারবো না, তাতে যদি…’- কম্প্রোমাইজ করতে নারাজ শ্বেতা! নিজের সততা এবং শিক্ষা দিয়ে ভক্তদের মন জয় করে নিলেন অভিনেত্রী!

টেলিভিশনের পর্দার (Television Serial) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। টেলিভিশন জগতে দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় করছেন অভিনেত্রী। ইতিমধ্যেই বেশকিছু ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী। আর খুব অল্প সময়ের মধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছেন। ছোট পর্দার পাশাপাশি ইতিমধ্যেই বড় পর্দাতেও পা রেখেছেন।
টেলিভিশনের পর্দায় সিঁদুর খেলা, তুমি রবে নীরবে, জরোয়ার ঝুমকো, যমুনা ঢাকি, কোন গোপনে মন ভেসেছের মত একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন শ্বেতা। খুব অল্প সময়ের মধ্যেই নিজের রূপে গুণে সকলের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী। নিজের নম্র, ভদ্র ব্যবহার এবং স্বভাবের কারণে তিনি আরও তাড়াতাড়ি প্রত্যেকের ঘরের মেয়ে হয়ে উঠেছেন। শ্বেতাকে বাংলার মা কাকিমায়েরা এতো বেশি পছন্দ করে তার কারণ তার ব্যবহারের জন্য।
অনেকেরই ধারণা আছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে শরীর না দেখিয়ে কাজ পাওয়া যায় না। অনেকেই ভাবেন ইন্ডাস্ট্রি মানেই খারাপ। কারণ বেশিরভাগ অভিনেত্রীরাই এখানে শরীর দেখিয়ে কাজ পান। কিন্তু শ্বেতা এমন একজন অভিনেত্রী যিনি প্রমাণ করে দিয়েছেন শরীর না দেখিয়েও ইন্ডাস্ট্রিতে কিভাবে বছরের পর বছর টিকে থাকতে হয়, আর কিভাবে টেলিভিশনের পর্দায় একের পর এক ধারাবাহিকে লিড চরিত্রে কাজ পাওয়া যায়।
বর্তমান সময়ের অভিনেত্রীরা অনেকই খোলামেলা পোশাক পরেন। যদিও সেটা প্রত্যেকেরই ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু অনেকেই এমন আছেন যারা এই ধরনের পোশাকে স্বাচ্ছন্দ্য নয়। তাদের কখনোই সে ধরনের পোশাক পড়ে দেখা যায়নি। তার মধ্যে অন্যতম একজন হলে টলি কুইন কোয়েল মল্লিক। কোয়েলকে আমরা কখনোই খোলামেলা পোশাক বা আপত্তিজনক দৃশ্যে অভিনয় করতে দেখিনি। কোয়েলের দেখানো পথেই হেঁটেছেন শ্বেতা। কখনো তাকে আমরা খোলামেলা পোশাক পড়ে দেখিনি। সম্প্রতি সাক্ষাৎকারে একটি কথা জানিয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ অন্য কারোর আঁচলে বাঁধা পড়লো মিঠির ভালোবাসা! মৌয়ের সঙ্গে মিটলো প্লুটোর আশীর্বাদ পর্ব! মেয়েকে বাস্তবতার সামনে দাঁড় করালো কমলিনী!
শ্বেতা বলেছেন, “আমাকে যদি শরীর দেখিয়ে কাজ করতে হয় তাহলে আমি কাজটা করবো না। আমি এখানে ট্যালেন্ট বেচতে এসেছি, শরীর না। কিন্তু আমি এগুলো না করেও ১৫ বছর ধরে মেগাতে লিড করছি।”

