যেমন কুকুর তার তেমন মুগুর! শুভলক্ষ্মীর বুদ্ধির ঠেলায় দ’জ্জাল শাশুড়ির চোখে সরষে ফুল! দর্শকদের মনে শেষ জায়গা করে নিচ্ছে উষসি!

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh)সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।

ধারাবাহিকের শুরু থেকেই দেখানো হয়েছিল শুভলক্ষী আমেরিকায় আসার পর থেকে অনেক বাধা-বিপত্তি পেরিয়ে এসেছে। তার পাশে সব সময় প্রথম থেকে আদৃত ছিল। কিন্তু আদৃতের মা কখনোই শুভকে একেবারেই পছন্দ করত না। আসলে ছোট থেকে শুভ এবং আদৃতের মধ্যে খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল। যেটা একেবারেই পছন্দ করতেন না তিনি। যার কারণে সবসময় আদৃত এবং শুভকে দূরে দূরে রাখতেন।

Grihoprobesh, Star jalsha, Bengali Serial, Bengali television, গৃহপ্রবেশ, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, গৃহপ্রবেশ, Today Episode 26 February, গৃহপ্রবেশ আজকের পর্ব ২৬ ফেব্রুয়ারি, গৃহপ্রবেশ আজকের পর্ব

কিন্তু ভাগ্যের পরিহাসে শুভ আদৃতের স্ত্রী হয়ে আসে। নিজের ছেলের বউ হিসেবে শুভলক্ষ্মীকে একেবারেই পছন্দ করতেন না আদৃতের মা। কিন্তু বারবার সেই শুভ শাশুড়িকে নিজের চালে বাজিমাত করেছে। বিয়ের পর থেকে শুভকে অপমান করার জন্য তাকে ছোট দেখানোর জন্য নানান রকম বিপদ ডেকে এনেছেন তিনি। কিন্তু বারবার এসব বিপদ থেকে নিজেকে উদ্ধার করে নিজের শাশুড়ির মুখে ঝামা ঘষে দিয়ে সেই বিপদ থেকে বেরিয়ে এসেছে শুভ।

শুভকে চোর অপবাদ পর্যন্ত দিয়েছেন তিনি। শুভ নিজেকে নির্দোষ প্রমাণ করেছে। এমনকি ব্যবসার কথা না ভেবে শুধুমাত্র শুভর ক্ষতি করার জন্য অনেক বড় দুর্ঘটনা ঘটিয়েছিলেন তিনি। আদৃতের সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল সেই জিনিয়ার সঙ্গে হাতে হাত মিলিয়ে শুভলক্ষ্মীর চরিত্রে দাগ লাগিয়েছিলেন। কিন্তু সেক্ষেত্র সফল হয়নি তিনি। শাশুড়িকে বরাবরি নিজের বুদ্ধিতে হারিয়ে এসেছে শুভ।

আরও পড়ুনঃ প্রতিভা থাকা সত্ত্বেও মেলেনি সম্মান, চোর ভিখারি চরিত্রেই কেটেছে জীবন! শেষ জীবনের কঠিন সময় পাশে থাকেনি কেউ! কেমন ছিল সুনীল মুখোপাধ্যায়ের শেষ যাত্রা?

আর শুভর এই চরিত্রটা দর্শকদের তো ভীষণই পছন্দ। যেভাবে যুগের পর যুগ ধরে শাশুড়িরা বৌমাদের নানান ভাবে অত্যাচার করেছে অপমান করে এসেছে তাদের জন্য একেবারে দৃষ্টান্তমূলক উদাহরণ হল শুভ। দরজাল শাশুড়িদের কিভাবে উচিত শিক্ষা দিতে হয়। সেটা প্রমাণ করে শুভ।

Back to top button