ধারাবাহিক ছাড়ার কারণ জানালেন শ্রীতমা মিত্র, যা শুনলে অবাক হবেন আপনিও!

Shritama Mitra; এতদিন ধরে জি বাংলার (Zee Bangla) পর্দায় মন দিতে চাই (Mon dite chai) ধারাবাহিকটিতে। বেশ প্রধান একটি চরিত্রে দেখা যাচ্ছিল অভিনেত্রী শ্রীতমা মিত্রকে(Shritama Mitra)। তার চরিত্রটি ছিল সবার থেকে আলাদা। একেবারে অন্যরকম। কারণ ইতিবাচক এবং নেতিবাচক এই দুটি ভুকিমাই তার মধ্যে ফুটে উঠেছে। যা দর্শকদের নজর কেড়েছে। তবে হঠাৎ করে অভিনেত্রী এক খারাপ খবর দেন যা শুনে মন খারাপ হয়ে যায় ভক্তদের।
এই ধারাবাহিকের নায়ক হিসেবে রয়েছেন ঋত্বিক মুখার্জীকে(Writtik Mukherjee) এবং নায়িকার ভুমিকায় রয়েছেন অভিনেত্রী অরুনিমা হালদার(Arunima Halder)। নায়ক নায়িকাকে দর্শকরা যতই পছন্দ করুক না কেনো এই মেগা দোয়েল চরিত্রটির প্রশংসা করতে কখনই পিছপা হননি তারা । অর্থাৎ অভিনেত্রী শ্রীতমা মিত্র ছেয়ে গিয়েছিল দোয়েল চরিত্রটির মধ্যে দিয়ে।
সংবাদ মাধ্যম কর্তৃক নেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী শ্রীতমা জানান, দীর্ঘ ১৪ ঘণ্টা অভিনয় করে তিনি এই দোয়েল চরিত্রটিকে একটু একটু করে তৈরি করেছিলেন। অনেক খেটেছেন তিনি এই মেগার জন্য তাই এই ধারাবাহিকের গোটা টিমকে তিনি কখনও ভুলবেন না। তবে জানা যাচ্ছে দোয়েল চরিত্রে এবার প্রবেশ করবে অন্য এক অভিনেত্রী।

এই ধারাবাহিকের প্রতি যখন তার এত টান তাহলে কেনো মাঝ পথে এমন ভাবে ধারাবাহিক ছেড়ে চলে যাচ্ছেন অভিনেত্রী? তাকে কি বের করে দেওয়া হয়েছে নাকি তিনি নিজেই ছাড়ছেন এই মেগা? এই সব নিয়ে এখন ভক্তদের মাথায় বাসা বেঁধেছে হাজারো প্রশ্ন। এক সাক্ষাৎকারে আসল কারণটা তিনি নিজেই দর্শকদের জানালেন। যা শুনে আনন্দে ভরে উঠেছে ভক্তদের মন।
আরও পড়ুন: পর্দার বাবার প্রেমেই হাবুডুবু খাচ্ছে মেয়ে! অসম প্রেমের খবর শুনে চমকে গেল গোটা টলি পাড়া!
খুব তাড়াতাড়ি জী বাংলার পর্দায় আরো একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে। এই ধারাবাহিকটি হতে চলেছে বেশ হাই বাজেটের। অনেক নামিদামি অভিনেতা-অভিনেত্রীরা এই ধারাবাহিকে কাজ করবেন। আর এখানেই বেশ প্রধান একটি চরিত্রে নায়িকা হিসেবেই দেখা যাবে অভিনেত্রী শ্রীতমা মিত্রকে। যার জন্যই তিনি মন দিতে চাই ধারাবাহিক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

