পর্দার বাবার প্রেমেই হাবুডুবু খাচ্ছে মেয়ে! অসম প্রেমের খবর শুনে চমকে গেল গোটা টলি পাড়া!

টলিউডে (Tollywood) কখনোই কারোর প্রেমের খবর কোনভাবেই চাপা রাখা যায় না। বাতাস যেমন আগুনকে উসকে দেয় ঠিক তেমনভাবেই সেই প্রেমের খবর ছড়িয়ে পড়ে গোটা নেট দুনিয়ায়। ফাঁক-ফোকর দিয়ে কোন না কোন ভাবে সেই খবর দর্শকদের সামনে বেরিয়েই আসে। আরো একবার হাতেনাতে প্রমাণ মিলল তার।
মাঝে মাঝে এমন কিছু অবিশ্বাস্য জুটি তৈরি হয় টলি পাড়ায় যে দর্শকরা ভেবে পান না এটা কি করে সম্ভব হলো। এই মুহূর্তে বাবা মেয়ের প্রেমের চর্চা একেবারে তুঙ্গে। কান পাতলেই নাকি শোনা যাচ্ছে অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যের (Ambarish Bhattacharya) সঙ্গে ‘সম্পর্কে রয়েছেন’ অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য (Ayesha Bhattacharya)।

না, বাস্তবে তারা বাবা মেয়ে নন। ধারাবাহিক প্রেমী দর্শকরা হয়তো জেনে থাকবেন, একসময়ের অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল পুণ্যিপুকুর। এই জনপ্রিয় ধারাবাহিকে অম্বরীশের মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল আয়েশাই। সেখান থেকেই তাদের দুজনকে দর্শকমহল বাবা মেয়ে হিসেবে দেখতেই বেশি ভালবাসেন।
অসমবয়সের প্রেম নিয়ে ফিল্মিবাফদের ভিতরে সর্বদাই একটা উত্তেজনা কাজ করে। যার প্রমান স্বরূপ একাধিক অসম প্রেম ইতি মধ্যেই দেখে ফেলেছেন দর্শকম মহল। এর প্রকৃষ্ট উদাহরণ কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টোরাজ, দোলন রায়-দীপঙ্কর দাস। এর পর কি তাহলে আরও এক অসম সম্পর্কে জড়াতে চলেছেন এই অভিনেতা-অভিনেত্রী? এইবার এই বিষয় নিয়ে নিজেই এক সংবাদমাধ্যমের কাছে সবিস্তারে জানালেন আয়েশা। তিনি বলেন, “প্রেম করছি না, অম্বরীশদার প্রেমিকার চরিত্রে অভিনয় করছি।”

আরও পড়ুনঃ পুরনো রসায়ন তরতাজা! টেলিপর্দায় ফিরছেন জুন আন্টি-অনিন্দ্য জুটি, পরকীয়া নয় এবার স্বামী স্ত্রী তাঁরা
অভিনেত্রী আয়েশা আরো বলেন, “মাঝে মাঝে এমন খবর রটে’! বিস্তারিত ভাবে তিনি বুঝিয়ে বলেন, অম্বরীশদার সঙ্গে তিনি কোনভাবেই প্রনয়ের সম্পর্কে জড়াননি। বরং একসঙ্গে একটি সিনেমায় কাজ করছেন তারা। যেখানে তাঁকে অম্বরীশের প্রেমিকার চরিত্রেই দেখা যাবে। এখানে একটি অসমবয়সি প্রেম দেখতে পাবে দর্শকরা। এই ছবির নাম ব্যুমেরাং। এটি জিতের প্রযোজনা সংস্থার তরফে তৈরি হচ্ছে। ছবিতে মুখ্য চরিত্রে থাকবেন জিৎ আর রুক্মিণী।

