ন্যাড়া গোয়ালের পারুলকে দেখে রায়ানের চোখ ছানাবড়া! র‍্যাম্পে উঠে তাক লাগিয়ে দিল নায়িকা!

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে পারুল কম্পিটিশনের নাম দিয়েছে জানার পরে রায়ান পারুলকে সাবধান করে। বলে দেয় এই কম্পিটিশন থেকে সরে আসতে। পারুল যদি কোন গণ্ডগোল করে তাহলে রায়ানের মান সম্মান নষ্ট হয়ে যাবে। তখন পারুল বলে পারুলকে নিয়ে রায়ানের এত না ভাবলেও চলবে কারণ কেউ জানে না পারুল এবং রায়ানের সম্পর্ক। তাই পারুল তো এই প্রতিযোগিতায় নামবেই।

Bengali serial

এদিকে পারুল যাতে কোনোভাবেই এই প্রতিযোগিতায় জিততে না পারে এইজন্য শিরিন ইচ্ছে করে সকলের চোখের আড়ালে পারুলের বন্ধুর বানানো সেই পোশাকটা কাঁচি দিয়ে কেটে দেয়। যাতে সেই ড্রেসটাই নষ্ট হয়ে যায় আর পারুল সেটা পরে হাঁটতে না পারে। পারুলরা যখন এই ঘটনা জানতে পারে তখন অনেক দেরি হয়ে গিয়েছে কি করবে কিছুই বুঝতে পারে না।

আরও পড়ুনঃ ছদ্মবেশে ফুলকির উপর নজরদারি! ছোট্ট ভুলে ফুলকির সন্দেহের তালিকায় ঈশিতা!

এদিকে এই ছেঁড়া জামা পড়ে পারুলও নামতে অস্বস্তি বোধ করছে। কিন্তু বন্ধুকে কথা দিয়ে ফেলেছে পারুল আর আসলে তার জন্যই তার বন্ধুর এই বিপদ। কারণ পারুল ভালোমতো জানো পারুলের উপর রাগ করে তার বন্ধুর এমন বড় ক্ষতি করেছে শিরিন।

এরপরই দেখা যায় প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে এবং শিরিন তার বন্ধুদের জানায় কিভাবে সে পারুলের এই প্রতিযোগিতায় অংশ নেওয়া ভেস্তে দিয়েছে। কিন্তু তারপরেই সবাইকে অবাক করে দিয়ে হাজির হয় পারুল। পুরো আত্মবিশ্বাসের সাথে প্রতিযোগিতায় মডেল হিসেবে অংশগ্রহণ করে।

Back to top button