ছদ্মবেশে ফুলকির উপর নজরদারি! ছোট্ট ভুলে ফুলকির সন্দেহের তালিকায় ঈশিতা!
দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে ঈশিতাকে রুদ্রই পাঠিয়েছে। জেলে ঈশিতার সাথে দেখা করতে গিয়েছিল সে। আবারও ঈশিতাকে ভুলভাল বুঝিয়ে নকল রিপোর্ট পুলিশকে দেখিয়ে তাকে রায়চৌধুরী বাড়িতে পাঠায়। রুদ্র ঈশিতাকে নিজের স্বার্থের জন্যই রায়চৌধুরীর বাড়িতে পাঠিয়েছে সেটা ভালো মতোই বুঝতে পারছেন ঈশিতা। কিন্তু ঈশিতাও নিজের জায়গা পাকা করতেই এসেছে রায়চৌধুরী বাড়িতে।

অন্যদিকে হঠাৎ করেই লাবণ্য জানতে পারে অরুণা রায় চৌধুরী নামে এক মহিলার কয়েক বছর আগে এক কন্যা সন্তান হারিয়ে গিয়েছিল হাসপাতাল থেকে। কিন্তু সেই অরুনা রায় চৌধুরী যে রোহিতের মা সেটা জানতো না বাড়ির কেউই। তারপর বাড়ির সবার সামনেই রোহিতের মা শিকার করে তিনি সেই অরুণা, যার এক মেয়ে চুরি হয়ে গেছিল। তখন ফুলকি বলে অরুণার সেই হারিয়ে যাওয়া মেয়ের জায়গা নেবে ফুলকি।
রায়চৌধুরী পরিবারের উপর বড় বিপদ
এদিকে বাড়িতে ঈশিতা তো রোহিতদের সব কথা লুকিয়ে শুনে কি হচ্ছে না হচ্ছে সব খবর দেয় রুদ্রকে। রুদ্র যখন এটা জানতে পারে আর শালিনীকে বলে তখন শালিনী বলে যদি সত্যি ফুলকি অরুণার হারিয়ে যাও সেই মেয়ে হতো তাহলে রোহিতের ফুলকির এই জোট এক্কেবারে ভেঙে যেত। ফুলকি আর রোহিতের সম্পর্ক একেবারে ভেঙে যেত। আর রুদ্র খুব সহজেই তাদেরকে হারিয়ে দিতে পারত। আর রুদ্র তখন বলে ফুলকি যে অরুণার হারিয়ে যাওয়া সেই মেয়ে সেটা প্রমাণ করতে বেশি সময় লাগবে না রুদ্রর।
আরও পড়ুনঃ মঞ্চে উঠেই হাউ হাউ করে কেঁদে ফেললেন সোনু নিগম! গান গাইতে এসে চাইলেন ক্ষমা! কি এমন করেছেন তিনি?
ওইদিকে ফুলকিরা সকলে মিলে যায় ক্যাফেতে। সেখানে ফুলকিদের পিছন পিছন ছদ্মবেশে যায় ঈশিতা। ক্যাফেতে সকলে এলেও ফুলকির দিদি ঝিনুক আসেনি। তাইজন্য তমাল ঝিনুককে ফোন করে তাকে ডাকতে চায়। আর ঈশিতা সেটা একেবারেই সহ্য করতে পারে না। সে বুঝতে পারে যে ঝিনুকের সাথে তমাল আসতে আসতে জড়িয়ে পড়েছে। এবারে দেখার অপেক্ষা ঈশিতা আবার নতুন করে কোন ক্ষতি করে।

