পর্দায় জীতুর সঙ্গে রোম্যান্স তুঙ্গে! বাস্তবে কার হাতে হাত রেখেছেন শিরিন? অভিনেত্রীর প্রেমিকও বাকি অভিনেতা! কে সেই ব্যক্তি?

জি বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে নতুন ‘অপর্ণা’ হয়ে শিরিন পাল এখন আলোচনার কেন্দ্রে। কিছুদিন আগেও ঝাড়গ্রামের এই মেয়েকে খুব বেশি মানুষ চিনতেন না, কিন্তু দিতিপ্রিয়ার পর তাঁর এন্ট্রি রাতারাতি বদলে দিয়েছে কেরিয়ার। প্রথমবার মেগা-সিরিয়ালে অভিনয় করলেও আত্মবিশ্বাস আর স্বতঃস্ফূর্ততায় মন কেড়েছেন দর্শকের। রঙ্গমঞ্চ থেকে ছোটপর্দা—সব জায়গাতেই শিরিন বরাবরই পরিশ্রমী, আর সেই ছাপ প্রথম দৃশ্যেই তুলে ধরেছেন তিনি।

জীতু কমলের সঙ্গে তাঁর রসায়ন ইতিমধ্যেই নজর কেড়েছে। ঘনিষ্ঠ দৃশ্যে কোনও জড়তা না থাকায় শুটিংয়েও জমে উঠেছে রোম্যান্স। দিতিপ্রিয়ার যেখানে কিছু আপত্তি ছিল, সেখানে শিরিন প্রথম শটেই আর্যর সঙ্গে সহজাতভাবে অভিনয় করে ফেলেছেন। জীতুও তাঁর প্রশংসায় পঞ্চমুখ, একের পর এক পোস্টে শিরিনের কাজের উচ্ছ্বাস ভাগ করে নিচ্ছেন।

তবে পর্দার রোম্যান্স যেমনই হোক, বাস্তব জীবনে শিরিন ইতিমধ্যেই প্রেমে মশগুল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রী মন দিয়েছেন স্টার জলসার কম্পাস-খ্যাত অভিনেতা জিৎ সুন্দরকে। তাঁদের সম্পর্ক নিয়ে কোনও লুকোছাপা নেই। সোশ্যাল মিডিয়ায় দু’জনের রোম্যান্টিক ছবি জ্বলজ্বল করছে। সম্প্রতি প্রেমিকের সঙ্গে মিষ্টি এক ছবি পোস্ট করে শিরিন আদুরে আবদারে লিখেছিলেন—“হট চকলেট খাওয়াও।”

জিৎ সুন্দরও সমান সফল মঞ্চ, টেলিভিশন আর ওটিটি প্ল্যাটফর্মে। ক্লিক-এর প্রফেসর সেনগুপ্ত কিংবা হইচইয়ের বিজয়া—সব জায়গাতেই নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখে চলেছেন তিনি। পাশাপাশি জি বাংলার ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকেও তাঁকে দেখা গিয়েছে। ফলে দু’জনেই ব্যস্ত, তবুও তাঁদের সম্পর্কের উষ্ণতা ভক্তদের বেশ টানছে।

আরও পড়ুনঃ পরিচর্যার আড়ালে ব্যবসা! ‘দেখভাল করার নামে প্রাণীগুলোকে মে’রে ফেলছে…’- বিড়ালের মৃ’ত্যু নিয়ে সরব তথাগত মুখোপাধ্যায়!

নতুন যাত্রা শুরু করে আবেগে ভেসে শিরিন মায়ের কথা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লিখেছেন—মা তাঁকে দুটি পথের কথা বলেছেন, জনপ্রিয় হওয়া আর প্রিয়জন হয়ে ওঠা। শিরিন জানেন কোনও পথই সহজ নয়, তবুও তিনি এগিয়ে চলেছেন নতুন শুরুয়ের পথে। বিশ্বাস করেন আশীর্বাদ আর সমর্থন থাকলে তিনি আরও অনেক দূর যাবেন। প্রথম দৃশ্যে দর্শক যেভাবে তাঁকে গ্রহণ করেছেন, তাতে শিরিনের পথ আরও দৃঢ়ই হয়ে উঠেছে।

Back to top button