পরিচর্যার আড়ালে ব্যবসা! ‘দেখভাল করার নামে প্রাণীগুলোকে মে’রে ফেলছে…’- বিড়ালের মৃ’ত্যু নিয়ে সরব তথাগত মুখোপাধ্যায়!

দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে অবস্থিত ‘পেট প্লাজা’ নামের একটি পোষ্য পরিচর্যা কেন্দ্রে পার্সিয়ান বিড়ালের মৃত্যুকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। মুম্বই থেকে সদ্য ফেরা এক দম্পতি তাঁদের তিনটি বিড়ালকে গ্রুমিং করাতে নিয়ে গেলে সেখানে ঘটে চরম মর্মান্তিক ঘটনা। ভিডিওতে দেখা যায়, প্রায় আধ ঘণ্টা ধরে ব্লোয়ারের তীব্র গরম হাওয়ায় লোম শুকানো হচ্ছিল একটি বিড়ালের, আর ভয়ে সে খাঁচার ভিতর ছটফট করছিল।

এতক্ষণ ধরে আতঙ্কে নড়াচড়া করলেও পার্লারের কর্মী কোনও বিরতি দেননি বলে অভিযোগ। খাঁচার ভেতর একদিকে ব্লোয়ারের চাপ, অন্যদিকে কর্মীর উদাসীনতা—দুয়ের চাপে শেষপর্যন্ত প্রাণ হারায় ওই বিড়ালটি। আরও ভয়ঙ্কর বিষয় হল, বিড়াল নিস্তেজ হয়ে পড়ার পরও কর্মীর আচরণে কোনও দায়বোধের ছাপ দেখা যায়নি। ভিডিও প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ক্ষোভ উত্থাপন করে বহু পশুপ্রেমী, অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি ওঠে।

এই ঘটনার প্রসঙ্গে অভিনেতা তথাগত মুখোপাধ্যায় স্পষ্টভাবে জানান যে শুধু ওই যুবক কর্মীকে দোষ দিলে সমস্যার সমাধান হবে না। তাঁর মতে, কম বেতনে অপরিশিক্ষিত কর্মী নিয়োগ করা পোষ্য পরিচর্যা কেন্দ্রগুলোরই বড়ো দোষ। অর্থের প্রয়োজনে অনেকেই গ্রুমিংয়ের মতো সংবেদনশীল কাজে যোগ দিচ্ছেন, কিন্তু কোনও সঠিক প্রশিক্ষণ না থাকায় এমন দুর্ঘটনা বাড়ছে।

তথাগত আরও বলেন, কলকাতায় পোষ্যর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে গজিয়ে উঠছে অসংখ্য পেট পার্লার। এক ছাদের নিচে পরিচর্যা থেকে চিকিৎসা—সব পাওয়া গেলেও অনেক ক্ষেত্রে মান নিয়ন্ত্রণ নেই। তাঁরা কেবল ব্যবসার স্বার্থে অদক্ষ ও অনভিজ্ঞ কর্মীদের কাজে লাগাচ্ছেন, যা পোষ্যদের জীবনের জন্য বিপজ্জনক।

আরও পড়ুনঃ ভুল পথে গাড়ি চালানোয় প্রতিবাদ! সেখান থেকেই বচসা! অভিনেত্রীর গায়ে হাত! ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে আইনের দ্বারস্থ সুদীপা চট্টোপাধ্যায়!

এই ঘটনার পর পশুপ্রেমীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। তথাগত সকল পোষ্য মালিককে সতর্ক থেকে পরিচর্যা কেন্দ্র বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁর বক্তব্য, কোথায় পোষ্য নিয়ে যাচ্ছেন, কর্মীরা প্রশিক্ষিত কি না—আগেই জেনে নেওয়া জরুরি, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

Back to top button