এক ঘুষিতেই কাবু! ফুলকির মার খেতেই শিবুর মুখ থেকে বেরিয়ে এলো রাজবাড়ির গুপ্ত রহস্য! দুর্ধর্ষ আজকের পর্ব

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় রাণীমা জানতে পারে শিবু ধরা পড়েছে। যদি এভাবেই শিবু মুখ খুলে দেয় তাহলে রাজবাড়ীর গোপন সত্যি বেরিয়ে আসবে। রানীমার আসল মুখো সকলের সামনে খুলে যাবে, তাকে গ্রেফতার পর্যন্ত করা হতে পারে। তাই জন্য রানীমা তারা ছোট ছেলেকে সমস্ত ব্যবসার দায়িত্ব নিতে বলে তাই সবার মুখ বন্ধ করার ব্যবস্থা করে সে। এদিকে ওই পুলিশ অফিসারকে প্রাণে মেরে ফেলার জন্য আদেশ দেয় রানিমা।

Bengali serial

আর ফুলকি রাতে স্বপ্ন দেখে কেউ একজন স্বাগতা ম্যাডামকে খুন করে ফেলেছে। ভয়ে চমকে ওঠে ফুলকি। ভয় পেয়ে ফুলকি স্বাগতা ম্যাডামকে বারবার ফোন করতে থাকে। কিন্তু ম্যাডাম ফোন তোলে না তাই ভয়ে ফুলকি আরেক পুলিশ অফিসারকে ফোন করে সবটা জানায়। সেইসময়ই মাঝরাতে ওই অফিসারের বাড়িতে ঢোকে কতগুলো গুন্ডা। ফুলকি আন্দাজ করতে পেরেছিল এমন কিছু ঘটতে পারে। তাই সেও সেই সময়তেই ওই অফিসারকে বাঁচাতে তার বাড়িতে ঢোকে এবং তাকে সাবধান করে দেয় যার ফলে গুন্ডারা আর কোন ক্ষতি করতে পারে না স্বাগতা ম্যাডামের।।

ওদিকে আদিত্য আর ধানু দুজন আলাদা করে দেখা করতে চায়। ফুলকি, তমাল, পিয়াল মিলে ধানুকে আদিত্যর হাতে তুলে দেয়। আসলে ছোট রাণীমার বড় ছেলে খুবই ভালো সাধাসিধে। সে ব্যবসার এত কারসাজি জানে না। তাই রানীমার যত কাজ তার ছোট ছেলেই করে।

আরও পড়ুনঃ প্রকাশ্যেই কাঞ্চন শ্রীময়ীর সন্তানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন স্ত্রী পিঙ্কির! তুলোধোনা করে কি বললেন অভিনেত্রী?

ওদিকে শিবু তো কিছুতেই মুখ খুলতে চায় না। অফিসারের জিজ্ঞাসা সত্ত্বেও বারবার অস্বীকার করে যায় আসল সত্যি। এরপর শিবুর মুখ থেকে আসল সত্যিটা বের করতে আসে ফুলকি। ফুলকিকে শিবু প্রথমে হালকা ভাবে নিচ্ছিল। কিন্তু পরে ফুলকি নিজের ঘুষিতে শিবুকে কুপোকাত করে দেয়। বাধ্য হয়ে শিবু সব স্বীকার করতে চায়। কিন্তু শিবু যার নম্বর পুলিশকে দিয়েছে সেই নম্বরটা আসলে ভুল। এবারে যা তদন্ত করার ঘটনাস্থলে গিয়েই করতে হবে। দেখা যাক আগামী পর্বে কি হতে চলেছে।

Back to top button