প্রকাশ্যেই কাঞ্চন শ্রীময়ীর সন্তানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন স্ত্রী পিঙ্কির! তুলোধোনা করে কি বললেন অভিনেত্রী?

কাঞ্চন শ্রীময়ীর (Kanchan-Sreemoyee) সম্পর্ক নিয়ে বর্তমানে নতুন কিছু আর বলার নেই। দীর্ঘ কয়েক বছর ধরে যে তারা প্রেমের সম্পর্কে ছিলেন একথা বলাই বাহুল্য। তবে শুরু থেকে তারা একে অপরকে ভালো বন্ধু হিসেবে আখ্যা দিয়ে গিয়েছেন। বিবাহিত হওয়া সত্ত্বেও কাঞ্চনের সঙ্গে যে অবৈধ সম্পর্ক রেখেছিলেন শ্রীময়ী (Sreemoyee Chattaraj) সে কথাও প্রকাশ্যে সংবাদ মাধ্যমে স্বীকার করেছেন। অথচ এই নিয়ে আজ থেকে কয়েক বছর আগে যখন কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিংকি (Pinky Banerjee) অভিযোগ তুলেছিলেন তাদের নিয়ে মন্তব্য করেছিলেন তাকে আইনি পদক্ষেপ নেবেন বলে হুমকি দিয়েছিলেন শ্রীময়ী।

অবশেষে গত বছর নিজেদের সম্পর্ককে সামাজিকভাবে স্বীকৃতি দিয়েছেন কাঞ্চন শ্রীময়ী। বিয়ে করেছেন একে অপরকে। বিয়ের এক বছর হতে না হতেই তাদের ছোট্ট মেয়ে কৃষভি এসেছে পৃথিবীতে। বর্তমানে সন্তানকে নিয়ে ব্যস্ত রয়েছেন কাঞ্চন শ্রীময়ী। একাধিক টিভি সিরিয়ালে অভিনয় করেছেন শ্রীময়ী, বিভিন্ন অনুষ্ঠানে কাঞ্চনের সঙ্গে একাধিকবার দেখা হয়েছে। তার সেখান থেকেই তাদের পরিচয়। যখন শ্রীময়ী নাবালিকা তখন থেকে কাঞ্চনের প্রতি ভালো লাগা ছিল তার।

তবে এবারে কাঞ্চন শ্রীময়ীর সন্তানকে নিয়ে মুখ খুললেন কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি। সম্প্রতি এক সাক্ষাৎকারে পিঙ্কিকে কাঞ্চনের সদ্যোজাত সন্তানকে নিয়ে প্রশ্ন করা হয়। ছোট্ট শিশুটিকে পিঙ্কির দেখতে ইচ্ছে করে কিনা সেই কথা জানতে চাওয়া হয়। সেই প্রসঙ্গে পিঙ্কি বলেন, “ওরা ভালো আছে, শান্তিতে আছে। ছোটো শিশুটির তো কোনো দোষ নেই। তাই ও ভালো থাকুক সুস্থ থাকুক। এটাই চাইবো সবসময়।”

আর পিঙ্কির মুখে এই কথা শুনে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। অনেকেই পিঙ্কির প্রশংসা করেছেন। অনেকেই বলেছেন বিচ্ছেদের পরেও পিঙ্কি এত সুন্দর মনোভাব রেখেছে সত্যি তা প্রশংসাযোগ্য। ছোটো শিশুটির প্রতি কোনো ক্ষোভ রাখেননি অভিনেত্রী এতেই প্রশংসা করেছেন সবাই।

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য!

ছেলেকে একা হাতে মানুষ করছেন পিঙ্কি। পাশাপাশি ইন্ড্রাস্টিতে দাপটের সঙ্গে কাজও করছেন তিনি। ২০২১ সালে স্বামীর বিরুদ্ধে পরকীয়ায় জড়ানোর অভিযোগ আনেন পিঙ্কি। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিলেন শ্রীময়ী। প্রকাশ্যে কাদা ছোড়াছোড়ি কম হয়নি সেই সময়। তবে পরে অভিনেত্রীর সেই অভিযোগই সত্যি হয়।

Back to top button