যেমন কর্ম তেমন ফল! রাইয়ের কাছে নীলুর শাস্তির দাবি জানাল শৌর্য্য

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। ধারাবাহিকে রাইয়ের চরিত্রে দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। যত দিন এগিয়েছে ততই বেড়েছিল ধারাবাহিকটির টিআরপি। যদিও সম্প্রতি ফের খানিকটা কমে গেছে ধারাবাহিকের জনপ্রিয়তা। রাইয়ের ওপর অনির্বাণের বিশ্বাস হারিয়ে যাওয়া, রাই আর অনির্বাণের বিচ্ছেদ একেবারেই মেনে নিতে পারছেন না ধারাবাহিক প্রেমী গৃহিণীরা। যার প্রভাব দেখা যাচ্ছে সাপ্তাহিক টিআরপি তালিকায়।
যদিও সম্প্রতি সমস্ত সত্যিটা সামনে এনেছে শৌর্য্য। শুরুতে এই সবকিছুর জন্য রাই যখন শৌর্য্যকে দোষারোপ করেছিল তখন থেকেই রাইকে নির্দোষ প্রমাণিত করার জন্য মরিয়া হয়ে ওঠে শৌর্য্য। অনির্বাণের কাছে গিয়ে সবটা বুঝে বলছিল সে যদিও কাজের কাজ হয়নি তাতে। অনির্বাণকে অনেক করে বোঝানোর পরও শৌর্য্য আর রাইয়ের কোন কথাই শোনেনি অনির্বাণ। তবে এই পরিস্থিতিতে রাই হার মেনে নিলেও হাল ছাড়েনি শৌর্য্য। বুদ্ধি খাটিয়ে নীলুকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে সে।
নীলুর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে নীলুকে মদ খাইয়ে দেয় শৌর্য্য। এরপরই নেশার ঘোরে শৌর্য্যকে সমস্ত সত্যি কথা বলে দেয় নীলু। অনির্বাণকে সমস্ত সত্যিটা জানিয়ে দেয় শৌর্য্য। সঙ্গে দেখিয়ে দেয় প্রমাণ। সত্যিটা জানতে পেরে মানসিকভাবে ভেঙে পড়ে অনির্বাণ। সে ছুটে চলে যায় রাইয়ের বাড়িতে। এদিকে রাইকে অপমান করতে থাকে নন্দিতা। এইসমস্ত ঘটনার জন্য রাইকেই দোষ দিতে থাকে সে। এমনকি তিনি রাইয়ের মৃত্যুও কামনা করেন। মায়ের কাছে এইভাবে অপমানিত হয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় রাই।
অনির্বাণের পাঠানো ডিভোর্স পেপারে সই করে কাগজটা নিয়ে আর নিজের ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। রাই চলে যাওয়ার কিছুক্ষণ পরেই রাইয়ের বাড়িতে এসে হাজির হয় অনির্বাণ। রাইয়ের সঙ্গে দেখা করার জন্য বারবার অনুরোধ করতে থাকে সে। কিন্তু তখনই বৌমণি এসে জানান অ্যাক্সিডেন্টের কথা। তড়িঘড়ি থানায় চলে যায় সকলে। মেয়েটির মুখ চিনতে না পারলেও মেয়েটির শাড়ি দেখে কান্নায় ভেঙে পরে অনির্বাণ, স্রোত আর নন্দিতা। পুলিশ অফিসার এসে ধরে নিয়ে যান অনির্বাণকে।
আরও পড়ুন: টিআরপির হাল বেহাল! পর্দা থেকে বিদায় নিচ্ছে জগদ্ধাত্রী! জানিয়ে দিল জি বাংলা!
কি দেখা যাবে মিঠিঝোরার আগামী পর্বে?
এদিকে দিদির মৃত্যুর সংবাদ শুনে ভেঙে পরে নীলুও। যদিও সমস্ত কিছুর জন্য নীলুকেই দোষ দিতে থাকে শৌর্য্য। ওদিকে অনির্বাণের বাড়িতে অনির্বাণকে গ্রেফতার করার জন্য চলে আসে পুলিশ। কিন্তু অনির্বাণকে নিয়ে যাওয়ার আগেই সেখানে চলে আসে রাই। রাইকে দেখে চলে যায় পুলিশ। রাই বেঁচে আসে দেখে ভীষণ খুশি হয় অনির্বাণ। কিন্তু তখনই অনির্বাণের হাতে ডিভোর্সের পেপারটা ধরিয়ে সেখানে থেকে চলে যায় রাই। ধারাবাহিকে আগামী পর্বে দেখা যাবে শৌর্য্যর বাড়িতে পৌঁছে গেছে রাই। শৌর্য্যকে মিথ্যা দোষারোপ করার জন্য শৌর্য্যর কাছে ক্ষমা চায় সে। কিন্তু শৌর্য্য তাকে বলে যে দোষ করেছে তাকে কি শাস্তি দেবে রাই? শৌর্য্যর কথা শুনে নীলুর দিকে এগিয়ে যায় রাই। তবে কি এবার শাস্তি পাবে নীলু? জানতে হলে দেখতে থাকুন মিঠিঝোরা।

