টিআরপির হাল বেহাল! পর্দা থেকে বিদায় নিচ্ছে জগদ্ধাত্রী! জানিয়ে দিল জি বাংলা!

জি বাংলার (Zee Bangla) একময়কার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। ২৯ আগষ্ট ২০২২ সালে জি বাংলার পর্দায় শুরু হয়েছিল এই ধারাবাহিকটি। আর শুরুর থেকেই এই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। ধারাবাহিকে জগদ্ধাত্রীর চরিত্রে অঙ্কিতা মল্লিকের (Ankita Mallick) দুর্দান্ত অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। পর্দায় অঙ্কিতা এবং সৌম্যদীপ মুখার্জীর (Soumyadeep Mukherjee) জুটিকে ভীষণ পছন্দ করেছিলেন দর্শকরা। পাশাপাশি পর্দায় কৌশিকীর চরিত্রে অভিনেত্রী রূপসা চক্রবর্তীর অভিনয় একেবারেই তাক লাগিয়েছে ধারাবাহিক প্রেমীদের।

বলাই বাহুল্য ব্লুজ প্রোডাকশন হাউজের পুরোনো গৌরব ছোটপর্দায় ফিরিয়ে এনেছিল জগদ্ধাত্রী। ধারাবাহিকের প্রতিটি চরিত্রকেই পর্দায় দারুণভাবে তুলে ধরেছিল জগদ্ধাত্রী ধারাবাহিকের কলাকুশলীরা। উৎসব থেকে দেবুদা, মেহেন্দি থেকে দিব্যা সেন এমনকি ছোট্ট কাঁকনও অনেক প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। সময়ের সঙ্গে সঙ্গে একের পর এক নতুন নতুন চমক এসেছে ধারাবাহিকে। একের পর এক রোমহর্ষক কেস, প্রতিটি পর্বেই টানটান উত্তেজনা, সব মিলিয়ে জি বাংলার সন্ধ্যে ৭টার স্লট ছিল জমজমাট।

Netizens don't like Jagaddhatri's episode

একসময় টিআরপিতেও কামাল করেছিল জগদ্ধাত্রী। নিম ফুলের মধু, অনুরাগের ছোঁয়া এবং অন্যান্য ধারাবাহিকগুলোকে হারিয়ে পর পর বেশ কয়েকটি সপ্তাহে ধরে বেঙ্গল টপারের খেতাব ছিনিয়ে নিয়েছিল জ্যাস সান্যাল। একসময় সন্ধ্যে ৭টার স্লটও অপ্রতিরুদ্ধ ছিল জগদ্ধাত্রী। কোন ধারাবাহিকই পেরে ওঠেনি জগদ্ধাত্রীর সঙ্গে। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে গল্প।

কমছে একসময়কার বেঙ্গল টপার ধারাবাহিক জগদ্ধাত্রীর জনপ্রিয়তা

কালচক্রে কমেছে ধারাবাহিকের জনপ্রিয়তা। আগের মতো দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে পারছে না ধারাবাহিকটি। ফলে কমেছে জগদ্ধাত্রীর টিআরপি নম্বর। একসময় যে ধারাবাহিকটি বেঙ্গল টপার ছিল আজ তার জনপ্রিয়তা কমে গেছে অনেকটাই। অপরদিকে জগদ্ধাত্রীকে পরাস্ত করে উঠে এসেছে স্টার জলসার কথা। বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় পঞ্চম স্থানে পৌঁছে গিয়েছিল জগদ্ধাত্রী। অনেকটাই কমে গিয়েছিল ধারাবাহিকের রেটিং। মাঝে একটি সপ্তাহে স্লট দখল করলেও ধরে রাখতে পারেনি সেই জায়গা। ফের নেমে গেছে জগদ্ধাত্রীর টিআরপি গ্রাফ।

আরও পড়ুন: কৃষ্ণার চোখ রাঙানিকে কাঁচকলা দেখিয়ে পর্ণার সঙ্গে নাচল সৃজন!

শেষ হচ্ছে জগদ্ধাত্রী?

সম্প্রতি বেশ কয়েক সপ্তাহে কথার থেকে প্রায় ৫-৬ নম্বর পিছিয়ে গেছে জগদ্ধাত্রী। এমনকি এই সপ্তাহেও জগদ্ধাত্রীর রেটিং হয়েছে ৬.২ যেখানে কথার রেটিং হয়েছে ৬.৭। তবে শুধু কথাই অন্যান্য অনেক ধারাবাহিকের থেকে পিছিয়ে গেছে জগদ্ধাত্রী। উড়ান, কোন গোপনে মন ভেসেছে, শুভ বিবাহ, ফুলকি সহ একাধিক ধারাবাহিকে থেকে পিছিয়ে গেছে জ্যাস। এমনকি গত সপ্তাহে জগদ্ধাত্রীকেও পিছনে ফেলে দিয়েছিল রোশনাই। ফলে অনেকেই আশঙ্কা করছেন টিআরপির এই হাল থাকলে চলতি মাসেই শেষ হয়ে যাবে জগদ্ধাত্রী। আপনাদের কি মনে হয় জগদ্ধাত্রী কি এবার শেষ করা উচিত?

Back to top button