আলিয়া ভাটের নায়কের সাথে এবার জুটি বাঁধতে চলেছেন বাঙালি অভিনেত্রী স্বস্তিকা দত্ত, জানেন কোথায়?

টলিউডের অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় মুখ হলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। সিনেমা সিরিয়াল ওয়েব সিরিজ এই প্রত্যেকটি প্ল্যাটফর্মেই নিজের অসামান্য প্রতিভার পরিচয় দিয়েছেন তিনি। ভজ গোবিন্দ থেকে শুরু করে তোমার খোলা হাওয়া সবেতেই তার অভিনয় মন জয় করে নিয়েছে দর্শকদের। এইবার বলিউডের (Bollywood) জনপ্রিয় নায়কের সাথে জুটি বাঁধতে চলেছেন এই বাঙালি অভিনেত্রী।
বাংলা ধারাবাহিক (Bengali Serial) বাঙালিদের অত্যন্ত পছন্দের হলেও দর্শক আর কেবল টেলিভিশনের (Bengali Television) পর্দায় আটকে নেই। টেলিভিশনের পাশাপাশি তারা এখন মেতে উঠেছেন ওটিটি (OTT) প্ল্যাটফর্মে সম্প্রসারিত ওয়েব সিরিজেও (Web series)।
বাংলা টেলিভিশনের ক্ষেত্রে যেমন স্টার জলসা , জি বাংলা তেমনি বাংলা ওটিটি প্ল্যাটফর্মে হই চই বর্তমানে একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে। বহু জনপ্রিয় হিট ওয়েব সিরিজ দর্শকরা দেখেছেন এই হই চই এর হাত ধরে। এবার আরো একবার এই প্লাটফর্মেই স্বস্তিকার সাথে জুটি বাধে চলেছে আলিয়া ভাটের নায়ক।
৩২ বছর বয়সী অভিনেতা টেলিভিশনে আত্মপ্রকাশ করেছিলেন ‘দিল দোস্তি ডান্স’ ধারাবাহিকের মাধ্যমে, ২০১১ সালে। এরপর তাঁকে দেখা যায় ‘ঝলক দিখলা যা’ ও ‘খতরোঁ কে খিলাড়ি’ রিয়্যালিটি শো দুটিতে। এরপর গত বছর নিজের সিনে-যাত্রা শুরু করেন তিনি, সঞ্জয় লীলা ভনশালীর বিখ্যাত ছবি ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র হাত ধরে আলিয়া ভাটের নায়ক রূপে। এতক্ষণে হয়তো দর্শকরা বুঝে গিয়েছেন এই জনপ্রিয় অভিনেতার পরিচয়।

প্রথমবার বাংলা সিরিজে বাঙালি দর্শকদের জন্য আসতে চলেছে শান্তনু মাহেশ্বরী। এই অভিনয় জগতে বয়স বেশি হয়নি তার, তবে এরই মধ্যে সব মাধ্যমেই কাজ করে ফেলেছেন অভিনেতা-নৃত্যশিল্পী শান্তনু মাহেশ্বরী (Shantanu Maheshwari)। ধারাবাহিক (TV Serial) দিয়ে শুরু, তারপর বড়পর্দা (Big Screen) পেরিয়ে ওটিটি সর্বত্র বিচরণ তার। এবার বাংলাতে কাজ করবেন তিনি। স্বস্তিকা দত্তের সঙ্গে তার জুটি কতটা নজর কাড়তে পারবে দর্শকদের এবার সেটাই দেখার বিষয়।

