ভাইরাল শালিনী! সামাজিক মাধ্যমে শালিনীর ভিডিও দেখে চমকে গেল রোহিত-ফুলকি!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। বর্তমানে বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় দুর্দান্ত ফলাফল করছে এই ধারাবাহিকটি। পর্দায় অভিষেক বসু (Abhishek Bose) এবং দিব্যানি মন্ডলের (Devyani Mondal) রসায়ন ভীষণ পছন্দ করছেন দর্শকরা। তবে ফুলকি-রোহিতের ভালোবাসার মাঝেই ঘনিয়ে এসেছে বিপদ। ফুলকি আর রোহিতের সুখের সংসার তছনছ করতে একেবারে আদা জল খেয়ে লেগে পড়েছে কূটনী শালিনী।

মানসিক ভারসাম্য হারিয়েছে শালিনী। এই গল্পই সকলকে শুনিয়েছে রুদ্র। ফলে বাধ্য হয়েই শালিনীকে রায় চৌধুরী বাড়িতে নিয়ে এসেছে রোহিত। কিন্তু তারপর থেকে ফুলকি আর রোহিতকে আলাদা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে শালিনী। কিন্তু সেই পরিকল্পনা ব্যার্থ হওয়ায় এবার নতুন ফন্দি এঁটেছে রুদ্র। সংবাদ মাধ্যমে শালিনীর অসুস্থতার খবর ছড়িয়ে দিয়েছে সে। সংবাদ মাধ্যমে সে জানিয়েছে শালিনীর এই পরিস্থিতির জন্য দায়ী রোহিত।

ফুলকি আজকের পর্ব ২৮ জুলাই (Phulki Today Episode 28 July)

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে সফল হয়েছে রুদ্রর পরিকল্পনা। সামাজিক মাধ্যমে সকলেই রোহিতকে নিয়ে নানা খারাপ মন্তব্য করছেন। রোহিতের কুশপুতুল পর্যন্ত পড়াচ্ছেন অনেকে। আর এই পরিস্থিতি দেখেই ভেঙে পড়েছে রোহিত। অরুণা বলেন এই সমস্ত কিছুর জন্য দায়ী শালিনী। রোহিত কেন শালিনীর সঙ্গে কথা বলতে গেল? মায়ের মুখে এরূপ কথা শুনে নিজেকে আর সামলাতে পারেনি রোহিত। সে জানায় তার ইচ্ছা করেছে নিজেকে শেষ করে দিতে।

রোহিতের মুখে এরকম কথা শুনেই অসুস্থ হয়ে পড়েন অরুণা। রোহিতকে ধমক দিয়ে থামিয়ে দেন জেঠুমণি। তখনই রুদ্র বলে এর থেকে বাঁচার একটাই উপায় আছে আর সেটা হল রোহিতকে মিডিয়ার সামনে গিয়ে বলতে হবে যে শালিনী সুস্থ হওয়ার পর সে শালিনীকে বিয়ে করবে। কথাটা শুনেই চমকে যান জেঠুমণি। তিনি বলেন এটা কোনমতেই সম্ভব নয়। রোহিতও জানায় সে আগেও বলেছে সে এমন কাজ কখনই করবে না। রোহিতকে সমর্থন করে পারমিতাও বলে শালিনী সুস্থ হলে আবার একটাকে ব্যবহার করে নতুন চাল চালবে।

আরো পড়ুন: সন্তানের জন্ম দিতে গিয়েই মারা যাবে জগদ্ধাত্রী! অনেক বছর এগিয়ে যাবে গল্প!

শালিনীর ভিডিও দেখে চমকে গেল ফুলকি আর রোহিত

বাড়ির এরূপ পরিস্থিতি দেখে মা কালীর কাছে প্রার্থনা করতে শুরু করে ফুলকি। তখনই নিজের ঘরে চলে আসে রোহিত। এই পরিস্থিতিতে নিজেকে বড্ড অসহায় লাগছে তার। সেই মুহূর্তেই চলে আসে অংশু। সে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও দেখায় রোহিতকে। ভিডিওটিতে দেখা যাচ্ছে শালিনী একটি পুতুল নিয়ে খেলছে আর ফুলকি তাকে বলছে রোহিত বলেছে তাকে বিয়ে করবে। কথা শুনেই চমকে যায় সকলে। ফুলকি বুঝতে পারে ভিডিওটা এই বাড়িতেই কথা হয়েছে। শালিনী আদৌতে অসুস্থ নয়, সবটাই তার নাটক। আর শালিনীকে কেউ একজন সাহায্য করছে। ফুলকি কি পারবে রহস্যের উদঘাটন করতে? জানতে হলে দেখতে থাকুন ফুলকি।

Back to top button