সন্তানের জন্ম দিতে গিয়েই মারা যাবে জগদ্ধাত্রী! অনেক বছর এগিয়ে যাবে গল্প!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। একসময় পর পর বেশ কয়েক সপ্তাহ ধরে বেঙ্গল টপার হয়েছিল ব্লুজ প্রোডাকশন হাউজের এই ধারাবাহিকটি। বলাই বাহুল্য জগদ্ধাত্রী ধারাবাহিকটির হাত ধরেই ছোটপর্দায় ফের নিজেদের পুরোনো গৌরব ফিরে পেয়েছে ব্লুজ প্রোডাকশন হাউজ। জগদ্ধাত্রীর চরিত্রে অভিনেত্রী অঙ্কিতা মল্লিকের (Ankita Mallick) দুর্দান্ত অভিনয় মন জয় করে নিয়েছে দর্শকদের।
জি বাংলার পর্দায় রীতিমতো সুপার হিট জুটি জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু। দর্শকদের মাঝেও বারবার চর্চায় উঠে এসেছে এই জুটি। তবে সম্প্রতি সময়ে একেবারে নতুন মোড় নিয়েছে ধারাবাহিকের গল্প। মা হচ্ছে জগদ্ধাত্রী। সংবাদটি শুনে যেমন দর্শকদের মন আনন্দে ভরে উঠেছে, তেমনই স্বয়ম্ভুর কারণে বর্তমানে তোলপাড় জগদ্ধাত্রীর জীবন। এত আনন্দের সময়েও পাশে নেই স্বামী। তাকে মিথ্যে কেসে ফাঁসিয়ে তার ভাই উৎসব আর জামাইবাবু দেবুদা।
জটিল রোগে আক্রান্ত জগদ্ধাত্রী
চলতি সময়েও টানটান উত্তেজনা চলছে ধারাবাহিকে। স্বয়ম্ভুকে ছাড়িয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে জগদ্ধাত্রী। পাশে রয়েছেন বড়দি কৌশিকী মুখার্জী এবং শ্বশুরমশাই রাজনাথ মুখার্জী। তবে শত চেষ্টা করেও প্রথম হাজিরাতে স্বয়ম্ভুর বেল করাতে পারেনি দাপুটে অফিসার জ্যাস সান্যাল। অন্যদিকে দেখা যাচ্ছে অসুস্থ জগদ্ধাত্রী। বারবারই মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাচ্ছে সে।
বিগত একটি পর্বেও দেখা গিয়েছিল তদন্ত করতে গিয়ে ঘটনাস্থলেই সংজ্ঞা হারিয়েছিল জ্যাস সান্যাল। আবারও ঘটল একই ঘটনা। ধারাবাহিকে গতপর্বেই দেখা গেছে ডিপার্টমেন্টে কাজ করতে করতে হঠাৎই দরদর করে ঘামতে থাকে জগদ্ধাত্রী। কিন্তু সেই চেয়ার থেকে ওঠা মাত্রই অজ্ঞান হয়ে যায় সে। তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করান সাধুদা। যদিও জগদ্ধাত্রীর আদতে কি হয়েছে সেটা জানা যায়নি এখনও।
আরো পড়ুন: শীঘ্রই ফিরবে পর্ণার স্মৃতি! ডাক্তারের কথা শুনেই চমকে গেল মৌমিতা!
কী দেখা যাবে জগদ্ধাত্রীর আসন্ন পর্বে?
তবে জানা গেছে ধারাবাহিকের আসন্ন পর্বে দেখা যাবে জটিল রোগে আক্রান্ত হয়েছে জ্যাস। আসন্ন সময়ে একটি কন্যা সন্তানের জন্ম দেবে সে। কিন্তু সন্তানের জন্ম দেওয়ার পরই মৃত্যু হবে জগদ্ধাত্রীর। মেয়েকে বড় করবে স্বয়ম্ভু আর কৌশিকী। বড় হয়ে জগদ্ধাত্রীর মেয়ে দেখতে হবে একেবারেই জগদ্ধাত্রীর মতো। বড় হয়ে সেও মায়ের মতোই তদন্তকারী অফিসার হবে। আর এইভাবে শেষ হবে জগদ্ধাত্রীর গল্প। যদিও এমনটা হয় তাহলে আপনাদের কেমন লাগবে?

