‘একটা সস্তা ছোটলোক মেয়ে, তোর আমি কি করি দেখ এবার…’- সমাজমাধ্যমে অসভ্য আচরণ! বারবার ফোন করতে জোর করা! অভিনেতা ঋজু বিশ্বাসের কুকীর্তি ফাঁস!

বাংলা টেলিভিশনের পর্দায় (Bengali Television) জনপ্রিয় পরিচিত অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন ঋজু বিশ্বাস (Riju Biswas) তাকে আমরা একসময় স্টার জলসা দুই জনপ্রিয় ধারাবাহিক বউ কথা কও, তোমায় আমায় মিলে তে নায়ক চরিত্রে অভিনয় করতে দেখতে পেয়েছি। এই দুই ধারাবাহিকে অভিনেতার অভিনয় দর্শকদের মুগ্ধ করে দিয়েছে। মাত্র দুটি ধারাবাহিকে অভিনয় করেই সকলের মন জিতে নিয়েছেন তিনি। তারপর থেকে সেভাবে কখনোই কোন ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়নি তাকে। মাঝেমধ্যে পার্শ্ব চরিত্রে ধরা দিয়েছেন কিন্তু নায়ক চরিত্রে আর দেখা যায়নি অভিনেতাকে।

কিন্তু এবার অভিনেতার বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় একজন মডেল অভিনেতার বিরুদ্ধে বিরাট বড় অভিযোগ এনেছেন। যা সত্যি ভাবতে পারেনি সাধারণ মানুষ। অভিনেতা সম্পর্কে যে এমন কিছু অভিযোগ শুনতে হবে সেটা কেউই কল্পনা করতে পারেননি। ওই মডেলের সাথে অসভ্য আচরণ করার অভিযোগ উঠেছে অভিনেতা ঋজু বিশ্বাসের দিকে। তাকে বরাবরই সাধারণ মানুষ গোবেচারা ভোলাভালা নায়কের চরিত্রে অভিনয় করতে দেখে এসেছে। তার সেই গোবেচারা মুখের পেছনে বাস্তবে যে আসলে কতটা নিচু মানসিকতার মানুষ লুকিয়ে রয়েছে সেটা কেউ জানতো না।

সোশ্যাল মিডিয়ায় ওই মডেল বেশ কিছু স্ক্রিনশট এর ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘Hlw everyone I’m never posting this kind of such things but today this is disgusting . This face is little bit famous of our bengali tv serial Riju Biswas and giving me compliments on Instagram and asking my wp no after few days I’ll giving my no and he texting me wp and suddenly he forcing me to call I don’t know video/ audio but I didn’t . He is angry and he forcing me many times and then I use such a bad words but I’m not guilty but he I just posted this bcoz no one safe trust me and he still giving me threatening to cyber crime and all and see his such a nice word .
Plz take action about this what’s the hell is hee’

ওই মডেলের পোস্ট করা স্ক্রীনশটগুলিতে দেখা যাচ্ছে অভিনেতা প্রথমে তাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিলেন। তারপর সেই ইনস্টাগ্রাম থেকে হোয়াটসঅ্যাপ এর নাম্বার নিয়ে তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন এবং প্রথমে খুব ভালোভাবে কথা বললেও পরে রীতিমত মডেলকে জোর করেন কোন কল করার জন্য। মডেল প্রথমে রাজি না হলে তাকে তারপর থেকে শুরু করে বাজেভাবে কথা বলা তাকে অসম্মানজনক ইঙ্গিত করা।

অভিনেতাকে বর্তমানে সেভাবে আর দেখা যায় না কোন ধারাবাহিকে তবে আদৌ অভিনেতা নিজেই এ ধরনের মেসেজগুলো করেছেন কিনা নাকি অভিনেতার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে সেই সম্বন্ধে কিছুই জানা যায়নি। রীতিমতো মেসেজে ওই মডেলকে ফোন করার জন্য জোর করছিলেন ঋজু। মডেল তার প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় শুরু হয় দুর্ব্যবহার। এমনকি মডেল ওই স্ক্রিনশট পোস্ট করার পরেও কমেন্ট বক্সে অনেকেই অভিনেতার নামে এই একই অভিযোগ করেছেন। এর আগেও নাকি এই ধরনের মেসেজ করেছেন তিনি বহু মহিলাকে।

আরও পড়ুনঃ কমলিনীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল নতুন! সকলকে সাক্ষী রেখে বৌঠানকে দিল স্ত্রীর মর্যাদা! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোন‌ও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোন‌ও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

Back to top button