নতুন-কমলিনীর বিয়ে না মানতে পেরে আ’ত্মহত্যা করলো বুবলাই! সন্তানের জীবন নাকি নিজের ভালো থাকা! কোনটা বেছে নেবে কমলিনী? প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

স্টার জলসার (Star jalsha) পর্দায় মাস কয়েক আগেই শুরু হয়েছে একটি একদম অন্য ঘরানার ধারাবাহিক (Bengali Serial)। আর সেই ধারাবাহিকটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।
ধারাবাহিকে একটি অন্যধরনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে প্রথমদিন থেকেই। ছবিটি প্রযোজনা করেছেন এবং গল্পের লেখিকা হল লীনা গঙ্গোপাধ্যায়। চলতি মাসের ২৭শে জানুয়ারি থেকে স্টার জলসার পর্দায় শুরু হয়েছে চিরসখা ধারাবাহিকটি। ধারাবাহিকটি একেবারে অন্য ধরনের গল্প নিয়ে শুরু হয়েছে। এই ধারাবাহিকের গল্পের সঙ্গে বাকি আর পাঁচটা ধারাবাহিকের গল্পের কোন মিল নেই। ধারাবাহিককে প্রথমবার জুটি বেধেছেন অভিনেত্রী অপরাজিতা এবং অভিনেতা সুদীপ।

ধারাবাহিকের গল্প কমলিনী এবং স্বতন্ত্রের জীবন নিয়ে এগিয়ে চলেছে। বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে শত বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে সিঁদুর পরিয়ে মালাবদল করে কমলিনীকে নিজের আইনি স্ত্রীর স্বীকৃতি দিয়েছে নতুন। এত দিন এই ব্যাপারটা সকলের কাছে গোপন থাকলেও অবশেষে নতুন প্রকাশ্যে সকলের সামনে নিয়ে এসেছে ঘটনাটা। আর এই ঘটনা কমলিনীর বাপের বাড়ির লোক তার ছেলে মেয়ে আত্মীয়-স্বজন সকলের সামনে হয়েছে। কিন্তু এই ব্যাপারটা একেবারেই মেনে নিতে পারেনি কমলিনীর বড় ছেলে। প্রথম থেকেই মা এবং নতুন এর সম্পর্ক নিয়ে প্রতিবাদ করেছিল সে। বুবলাই কিছুতেই মেনে নিতে পারেনি এই ঘটনা। সে আর এরই মধ্যে এলো ধারাবাহিকের দুর্ধর্ষ প্রোমো ভিডিও।
প্রোমো ভিডিওতে দেখানো হচ্ছে, ফুলশয্যার রাতে কমলিনীকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তার ননদ নুতনের ঘরে দিয়ে এসেছে। আর নতুনও নিজের নতুন জীবনের শুরুর আগে কমলিনীকে আংটি উপহার দিচ্ছে। অন্যদিকে বুবলাই নিজের মায়ের জীবনের এই সুন্দর মুহূর্ত কিছুতেই মেনে নিতে পারছে না। তার মনে হচ্ছে তার মা অন্যায় করেছে, লোকজন তাকে নিয়ে খারাপ কথা বলবে, বাজে মন্তব্য করবে। তাই সে এক মুঠো ঘুমের ওষুধ নিয়ে তা খেয়ে ফেলে। ওদিকে নতুন যখন কমলিনীকে আংটি পড়াবে ঠিক সেই সুন্দর মুহূর্তেই কমলিনীর কাছে ফোন আসে তার বড় ছেলের বউ বর্ষার।
আরও পড়ুনঃ ‘আমি তো এখনও নেশা করে আছি, আমি বাড়িতে শুয়ে…’- মদ্যপ অবস্থায় গাড়ি চালানো নিয়ে কি বললেন অভিনেতা সৌরভ দাস?
বর্ষা কমলিনীকে জানাই তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। আত্মহত্যা করেছে সে। একথা শুনে তো পায়ের তলা থেকে মাটি সরে যায় কমলিনীর। নতুন সঙ্গে সঙ্গে কমলিনীকে নিয়ে ছুটে যায় বুবলাইয়ের কাছে। আর ঠিক তখনই কমলিনীর হাত থেকে খুলে যায় নতুনের দেওয়া আংটি। এবারে এই প্রোমো ভিডিও দেখে তো দর্শক উত্তেজিত হয়ে পড়েছে। সকলেই আগামী পর্বগুলো দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে।

