ইন্দ্রাশিষ-সৌরভীর বিচ্ছেদের নেপথ্যে তৃতীয় ব্যক্তি! সামনে এলো সৌরভীর প্রেমিকের পরিচয়!

টেলিভিশন জগতের (Television) জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন ইন্দ্রাশিষ রায় (Indrasish Roy)। বাংলা ধারাবাহিক (Bengali serial) জগতে একাধিক জনপ্রিয় ধারাবাহিককে অভিনয় করেছেন অভিনেতা। সুবর্ণলতা, জল থৈ থৈ ভালোবাসা, বালি ঝড়, ধুলোকণা এর মত একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে তাকে। বেশ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত অভিনেতা দর্শক মহলে বেশ পরিচিত।
আর সাধারণ মানুষের অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আগ্রহ বেশি। সে কথা আমরা প্রত্যেকেই জানি। অভিনেতা ইন্দ্রাশিষের ব্যক্তিগত জীবন নিয়েও দর্শকমহলে বেশ চর্চা হয়ে থাকে। অভিনেতা যতই সফল হোক না কেন তার ব্যক্তিগত জীবনে কম কাটাছেঁড়া হয় না সোশ্যাল মিডিয়াতে। বেশ কয়েকদিন আগেই অভিনেতার স্ত্রী সৌরভী তরফদারের সঙ্গে আইনিভাবে বিচ্ছেদ ঘটেছে।যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে একাধিক খবর শোনা গিয়েছে।
সৌরভীর সঙ্গে ইন্দ্রাশিষ এর ১০ বছরের প্রেম এবং দু’বছরের বৈবাহিক সম্পর্ক ছিল। বিয়ের দু’বছর বাদে তারা দুজনের থেকে আলাদা হন, বিবাহ বিচ্ছেদ হয় তাদের মধ্যে। কিন্তু বিচ্ছেদের পরেও তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়ে গিয়েছে। তারা একে অপরের সঙ্গে এখনো বেশ ভালোভাবে কথা বলে। জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানাই একে অপরকে। নিয়মিত যোগাযোগ রয়েছে তাদের মধ্যে। তাদের সম্পর্কে কোনো রকম কোনো তিক্ততা নেই।
তৃতীয় ব্যক্তির আগমনে বিচ্ছেদ ইন্দ্রাশিষ-সৌরভী?
কিন্তু হঠাৎ করে কেন এত সুন্দর সম্পর্কে বিচ্ছেদ ঘটেছিল? তা নিয়ে প্রশ্ন উঠেছিল দর্শকমহলে। বেশ কিছুদিন ধরে কানাঘুষো শোনা যাচ্ছে, সৌরভী নাকি মন দিয়েছেন অন্য পুরুষকে তৃতীয় ব্যক্তির জন্যই কি তবে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটেছে? সৌরভীর জীবনে কি তবে নতুন মানুষের আগমন হয়েছে? সামাজিক মাধ্যমে সৌরভীর একটি ছবি ঘিরে উঠছে তেমন প্রশ্ন।
আরও পড়ুন: নিজের পায়ে নিজেই কু’ড়ুল মা’রল রাঙা! লক্ষ্যভেদেই হল স’র্বনাশ! ধুন্দুমার আজকের পর্ব!
তবে এই নিয়ে সমাজ মাধ্যমে এখনো মুখ খোলেননি সৌরভী। এখনই এই সম্পর্কে কিছু বলতে চান না তিনি সেটা বোঝাই যাচ্ছে। তবে কে সৌরভীর এই নতুন প্রেমিক? সেই বিষয়ে এখনো কোনো ধারণা পাওয়া যায়নি। ছবিতে ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি। এই নিয়ে কোনরকম কথা বলতে শোনা যায়নি ইন্দ্রাশিষকেও।

