আবার শোকের ছায়া টলি জগতে! নিজের জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে হারালেন অভিনেত্রী সায়নী

টলিউডের (Tollywood) একজন অন্যতম জনপ্রিয় মুখ হলেন অভিনেত্রী সায়নী ঘোষ। সিনেমা থেকে ওটিটি সবেতেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী সায়নী (Sayani Ghosh)। শুধু তাই নয় তার আরো একটি পরিচয় আছে। তিনি একজন রাজনীতিবিদ। তিনি তৃণমূলের সভানেত্রী

আজ অর্থাৎ সোমবার পৌষ সংক্রান্তির দিন বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সায়নীর মা। মায়ের মৃত্যুতে ভীষণ ভেঙে পড়েছেন অভিনেত্রী। যুব তৃণমূল নেত্রীর মাতৃবিয়োগের কথা জানানো হয়ছে তৃণমূলের তরফ থেকেই।

আরো পড়ুন: ডে’ড ব’ডি সেজে থাকা জগদ্ধাত্রীর পায়ে হাত দিতেই চমকে গেল উৎসব! নতুন ফাঁদ পাতলো জ্যাস

দলের মুখপাত্র এবং চিকিৎসক-সাংসদ শান্তনু সেন জানান, বেশ অনেকদিন ধরেই অসুস্থতার মধ্যে কষ্ট পাচ্ছিলেন অভিনেত্রীর মা। শেষমেষ বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি করানোও হয়েছিল। কোন উপায় না পেয়ে ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ প্রয়াত হন তিনি।

দীর্ঘ দিনের এই অসুস্থতায় বেশ ভেঙ্গে পড়েছিলেন অভিনেত্রীর মা অর্থাৎ সুদীপা ঘোষ। তবে রবিবার তাঁর শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি হয়। রাতে শ্বাসপ্রশ্বাসের সমস্যা নিয়ে তাঁকে ভর্তি করানো হয়েছিল বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে এমনটাই খবর হাসপাতাল সূত্রে।

মা সুদীপা ঘোষের (বাঁ দিকে) অসুস্থতার কথা জুলাই মাসে একবার জানিয়েছিলেন অভিনেত্রী সায়নী ঘোষ।

গত পঞ্চায়েত ভোটের সময় তিনি দলের হয়ে প্রচারের কর্মসূচি বাতিল করেছিলেন এবং তার কারণ হিসাবে জানিয়েছিলেন মায়ের অসুস্থতার কথা। তার পর থেকে ছ’মাস কেটে গিয়েছে। সামনে লোকসভা ভোট। তার আগে জেলায় জেলায় সভা করছিলেন সায়নী। মাতৃবিয়োগে বেশ কিছুটা এলোমেলো হয়ে গেল তার জীবন।

Back to top button