ভয়ংকর দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতির শিকার অভিনেতা সায়ক চক্রবর্তী! নিজেই জানালেন তিনি

এই মুহূর্তে খবরের কাগজে (News Paper) চোখ রাখলেই একটা না একটা ভয়াবহ পথ দুর্ঘটনার (Road Accident) খবর দেখেই থাকেন দর্শক মহল। এইবার এমনই এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেতা সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। শুধু তিনি একা নন, পাশাপাশি তার গোটা পরিবার এই ভয়ংকর দুর্ঘটনার শিকার হলেন।

স্টার জলসা চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক রামপ্রসাদ থেকে শুরু করে সান বাংলার মঙ্গলময়ী মা শীতলা সহ একাধিক ধারাবাহিকে বর্তমানে চুটিয়ে কাজ করছেন অভিনেতা শায়ক চক্রবর্তী। এখন দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। তার অভিনয় বেশ পছন্দ করেন দর্শক মহল। এদিন পরিবারের সঙ্গে গাড়ি করে এক জায়গা থেকে ফেরার পথে এক মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। গাড়িটি চালাচ্ছিলেন অভিনেতা নিজেই।

একদম ঘটনার স্থল থেকেই অভিনেতা শায়ক চক্রবর্তী একটি ভিডিও করেন এবং সেটি নিজের সমাজ মাধ্যমের পাতায় পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে তার গাড়ির বনেট সহ সামনের দিকটা একেবারে বিধ্বস্ত অবস্থায় রয়েছে। নাম্বার প্লেট ভেঙে খসে পড়ে গিয়েছে। গাড়ির সামনের লাইটসহ প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গ ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। এই ঘটনায় অভিনেতার দাদা সহ পরিবারের প্রত্যেকের প্রচন্ড শিহরিত।

এক সংবাদমাধ্যমকে এই দুর্ঘটনা সম্পর্কে জানানোর সময় অভিনেতা বলেন, “আমরা বারুইপুর বাইপাসের রথতলার ক্রসিংয়ে ছিলাম। আমাদের সিগন্যাল সবুজ ছিল। অন্যদিকে থেকে দুরন্ত গতিতে আরেকটা গাড়ি ছুটে আসছিল। আমি কোনও মতে ব্রেক কষি। নইলে গাড়ির পেটে এসে মারত। গাড়ির সামনে লেগেছে ব্রেক কষায়।” তিনি আরো বলেন, “আমি চালকের আসনে ছিলাম, পাশে বৌদি ছিল। পিছনে মা আর দাদা। যদি গাড়িটা আমাদের গাড়ির পেটে মারত তাহলে মা আর বৌদির বড় ক্ষতি হতে পারত।”

আরো পড়ুন: মন্দিরে শিবরাত্রি পালন করতে এসে অবাক হল ফুলকি! আরতি শেষ করতেই তার সামনে এসে দাঁড়ালো রোহিত

এই মুহূর্তে কেমন আছেন তারা? অভিনেতার কথায়, “মনে হল আমাদের গাড়িটা কেউ পিছন দিক থেকে ধরে রেখেছে। নইলে সামনে দিয়ে ধাক্কা মারল গাড়ি ঘুরে যাওয়ার কথা ছিল। কিছু হয়নি। আমাদের কারও কিছু হয়নি। এমনকি আমরা ভেবেছিলাম উল্টো দিকের গাড়িতে যাঁরা আছেন তাঁরা বোধহয় কেউই বেঁচে নেই, কারণ ওই গাড়িটা চারবার ভোল্ট খেয়েছিল, উল্টে গিয়েছিল। কিন্তু পরে দেখি কেবল চালক ছিলেন, এবং অবাক করা ভাবে তিনিও সুস্থ আছেন। তাঁর কেবল হাঁটু আর হাতে সামান্য কেটে গিয়েছে। এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কিছুই না।”

Back to top button