সুস্থ হয়ে ফের সায়কের ভ্লগে দেবলীনা! ‘ ‘সুখবরটা দে’, ‘না না তুই দে আমার লজ্জা লাগছে’ ‘দেবলীনা প্রথমবার…’ একসঙ্গে কী সুখবর দিলেন সায়ক-দেবলীনা?

সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় অন্যতম চর্চিত নাম গায়িকা দেবলিনা নন্দী (Debolina Nandy)। মিষ্টি কণ্ঠ আর সাবলীল গায়কী দিয়ে যারা শ্রোতাদের মন জয় করেছিলেন, তাদেরই একজন তিনি। তবে গত কয়েকদিনে তার জীবন ও ক্যারিয়ারে যে ঝড় বয়ে গেছে, তা আমাদের ভাবিয়ে তুলেছে সোশ্যাল মিডিয়ার অন্ধকার দিকগুলো নিয়ে। কয়েকদিন আগে দেবলিনা নন্দী তার ফেসবুক হ্যান্ডেল থেকে একটি লাইভ ভিডিও করেন। সেখানে তাকে অত্যন্ত বিধ্বস্ত এবং আবেগপ্রবণ অবস্থায় দেখা যায়। লাইভ চলাকালীন তিনি নিজের জীবনের কিছু ব্যক্তিগত ও পেশাগত সমস্যার কথা উল্লেখ করেন। হতাশা এবং মানসিক চাপের কথা বলতে বলতে তিনি এক পর্যায়ে আত্মহত্যার প্রচেষ্টার মতো চরম সিদ্ধান্ত নিতে উদ্যত হন।
যদিও বর্তমানে আবারো সুস্থ হয়ে মঞ্চে ফিরেছেন গায়িকা। এবারে সুস্থ হওয়ার পর প্রথমবার অভিনেতা সায়কের ভ্লগে দেখা গেলো দেবলীনাকে। সম্প্রতি দেবলিনা যখন মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং লাইভে আত্মহত্যার চেষ্টার মতো ঘটনা ঘটেছিল, তখনও সায়ক অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। একজন বন্ধুর বিপদে যেভাবে পাশে থাকা উচিত, তিনি তা পালন করার চেষ্টা করেছেন। এমনকি সোশ্যাল মিডিয়ায় দেবলিনাকে নিয়ে হওয়া নেতিবাচক মন্তব্যের বিরুদ্ধেও অনেক সময় পরোক্ষভাবে তাকে সমর্থন দিতে দেখা গেছে।
তাদের এই গভীর ঘনিষ্ঠতা দেখে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই প্রশ্ন ওঠে— “তারা কি শুধুই বন্ধু নাকি তার চেয়েও বেশি কিছু?” তবে দর্শকদের সেইসব কুরুচিকর মন্তব্যের কড়া জবাব দিয়েছেন তারা বারবার। তবে এবার সুস্থ হয়ে সায়কের ভ্লগে ধরা দিয়ে দুজনে একসঙ্গে দারুণ সুখবর দিলেন দর্শকদের। দুজনের এই সুখবর শুনে একাংশ দর্শক যেমন খুশি হয়ে যান আবার একাংশ দর্শক সমালোচনাও করেছেন।
সায়কের ভিডিওতে দেখা যায় দেবলীনা সুস্থভাবে আবারও হাসিমুখে ধরা দিয়েছে। সায়ক তাকে ভিডিওতে জিজ্ঞাসা করছে কেমন আছে সে, দেবলীনা হাসিমুখে উত্তর দেয় ভালো আছি। এরপরই সায়ক বলে সবাইকে নিজের মুখে সুখবরটা দিতে। সায়কের কথায় লজ্জা পেয়ে দেবলীনা জানায় নিজের মুখে বলতে লজ্জা করছে। সায়ক সবাইকে যেন সকলকে সুখবরটা জানিয়ে দেয়। কিন্তু দুজনে এক সঙ্গে মিলে কি এমন সুখবর দিলেন দর্শকদের জানেন? তবে কি নতুন কিছু আরম্ভ হতে চলেছে দুজনের জীবনে?
আরও পড়ুনঃ সংযুক্তার খেলা শেষ! সব দম্ভ চূর্ণ করে তাকে শ্রীঘরে পাঠাল পারুল! প্রকাশ্যে পরিণীতার দুর্ধর্ষ প্রোমো!
আসলে খুব শীঘ্রই মহুয়া রায়চৌধুরীরকে নিয়ে একটি বায়োপিক আস্তে চলেছে বড় পর্দায়। সেই ছবিতে মহুয়া রায়চৌধুরীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে। আর সেই ছবিতেই প্রথমবার গান গেয়ে বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন দেবলীনা। সেই সুখবরটাই সকলকে জানানোর কথা বলেন সায়ক।

