সংযুক্তার খেলা শেষ! সব দম্ভ চূর্ণ করে তাকে শ্রীঘরে পাঠাল পারুল! প্রকাশ্যে পরিণীতার দুর্ধর্ষ প্রোমো!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ (Porineeta) বর্তমানে এক টানটান উত্তেজনার মোড়ে দাঁড়িয়ে। সম্প্রতি মুক্তি পাওয়া নতুন প্রোমোতে (New Promo) দেখা যাচ্ছে, গল্পের প্রধান খলনায়িকা সংযুক্তার পাপের ঘড়া অবশেষে পূর্ণ হতে চলেছে। পারুলের বুদ্ধিমত্তা এবং সাহসের কাছে ধরাশায়ী হতে চলেছে সংযুক্তা। দীর্ঘদিনের লড়াই, ষড়যন্ত্র আর অপমানের বদলা নিতে অবশেষে রুখে দাঁড়িয়েছে পারুল। প্রোমোতে দেখা যাচ্ছে, সংযুক্তার দর্প চূর্ণ করে তাকে পুলিশের হাতে তুলে দিচ্ছে পারুল।
বর্তমানে কিভাবে পারুল সংযুক্তার মুখোশ টেনে খুলে সেই নিয়েই দর্শকের কৌতূহল বাড়ছে পারুল নানান রকম ভাবে চেষ্টা করছে যাদের সাথে অন্যায় হয়েছে তারা যাতে সঠিক বিচার পায়। তাদের পরিবারের লোকজন যেন তাদের আপনজনকে হারানোর পেছনে যাদের হাত রয়েছে তাদের শাস্তি দিতে পারে। তাই পারুল মরিয়া হয়ে প্রমাণ সংগ্রহ করছে চারিদিকে। আর তাকে এই কাজে সাহায্য করছে অনিরুদ্ধ এবং রায়ান।
প্রোমো ভিডিওর শুরুতে দেখা যায়, সংযুক্তা বরাবরের মতোই অহংকারী মেজাজে পারুলকে সরাসরি হুমকি দিচ্ছে। সংযুক্তার দাবি, পারুল তার কোনো ক্ষতিই করতে পারবে না। ক্ষমতার দম্ভে সে পারুলকে তুচ্ছতাচ্ছিল্য করে। কিন্তু পারুল দমে যাওয়ার পাত্রী নয়। সে শান্ত গলায় সংযুক্তাকে জানিয়ে দেয় যে, সে শুধু মুখে চ্যালেঞ্জ করে না, তা কাজেও করে দেখায়। পারুলের এই আত্মবিশ্বাসী রূপ দেখে দর্শকরা নিশ্চিত হয়ে যান যে, সংযুক্তার জন্য বড় কোনো চমক অপেক্ষা করছে।
কথোপকথনের মাঝপথেই সংযুক্তার কেবিনে হন্তদন্ত হয়ে প্রবেশ করে শিরিন। তার চোখেমুখে ছিল আতঙ্কের ছাপ। সে সংযুক্তাকে জানায় যে, বাইরে পুলিশ এসেছে। কিছু বুঝে ওঠার আগেই পুলিশ বাহিনী সংযুক্তার কেবিনেটে প্রবেশ করে। সংযুক্তার সাজানো গোছানো সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে। সংযুক্তার বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত গুরুতর। কোম্পানির দুজন কর্মচারীর আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করতে আসে পুলিশ। পারুল অত্যন্ত সুকৌশলে সমস্ত প্রমাণ জোগাড় করে সংযুক্তার আসল চেহারা সবার সামনে এনেছে।
আরও পড়ুনঃ মৃ’ত্যুর মুখ থেকে ফিরে এসে ফের বিপদের মুখে গোরা! বাড়ির সবার নজর এড়িয়ে কি সে পারবে দিতিকে বাঁচাতে? দুর্ধর্ষ আজকের পর্ব
দীর্ঘদিন ধরে সংযুক্তা নানা অপকর্ম করলেও পার পেয়ে যাচ্ছিল, এই পর্বটি তাই দর্শক কোনোভাবেই মিস করতে চাইছে না এমনিতেই ধারাবাহিকের প্রতিটি পর্বই এখন টানটান উত্তেজনাপূর্ণ তাই একটি পর্ব দেখতে ভুলবেন না দর্শক আর এই প্রোমো ভিডিও দেখার পর থেকে তো দর্শক আরো উদগ্রীব হয়ে অপেক্ষা করছে আগামী পর্বগুলি দেখার জন্য।

