Mithijhora: মিঠিঝোরা ছেড়ে দিল শৌর্য্য? বড়পর্দার অভিনেতার সঙ্গে এবার পাশাপাশি দেখা যাবে তাঁকে! সুখবর দিলেন অভিনেতা

‘মিঠিঝোরা’ (Mithijhora) ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্র শৌর্য্য। টেলিভিশন (Television) দুনিয়ায় জনপ্রিয় মুখ ছোটপর্দার শৌর্য্য ওরফে অভিনেতা সপ্তর্ষি রায় (Saptarshi Roy)। ইতিমধ্যে অভিনয়গুণে নজর কেড়েছেন দর্শকদের। ধারাবাহিকের গল্প অনুযায়ী, গল্পের নায়িকা রাইয়ের সঙ্গে প্রেম ছিল তাঁর। যদিও বর্তমানে পরিস্থিতির শিকার হয়ে রাইয়ের বোন নীলুকে বিয়ে করতে বাধ্য হয়েছে সে।

ধারাবাহিকের দর্শক প্রথমে ভেবেছিল এই শৌর্য্যই বুঝি নায়ক। তবে এই মুহূর্তে গল্প যে খাতে বইছে তাতে শৌর্য্যর নায়ক হওয়ার সম্ভাবনায় বড় একটি প্রশ্নচিহ্ন পড়েছে। অনেকের ধারণা শৌর্য্যই ধারাবাহিকের আসন্ন খলনায়ক। গল্পে টুইস্ট আনতেই এমন পট পরিবর্তন। সেই ক্ষোভেই কী এবার জি বাংলার সঙ্গে চুক্তি ভাঙবেন অভিনেতা? জল্পনা উসকে দিয়েছে অভিনেতার সাম্প্রতিক পোস্ট।

 

View this post on Instagram

 

A post shared by 🇸​🇦​🇵​🇹​🇦​🇷​🇸​🇭​🇮​ 🇷​🇴​🇾​ (@r_saptarshi)

সমাজমাধ্যমে সক্রিয় অভিনেতা। নিজের জীবনের নানা আপডেট দর্শকদের সঙ্গে ভাগ করে নেন সমাজমাধ্যম ব্যবহার করে। সম্প্রতি অভিনেতা টোটা রায়চৌধুরীর (Tota Roy Chowdhury) সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন শৌর্য্য ওরফে সপ্তর্ষি রায়।

সমাজমাধ্যমে মিঠিঝোরা’র (Mithijhora) শৌর্য্য কী লিখেছেন? মিঠিঝোরা ছেড়ে দিল শৌর্য্য?

সমাজমাধ্যমে সপ্তর্ষি লিখেছেন, ‘বাবা ছেলে যখন একসাথে।’ বাবা অর্থাৎ, রোমিত সেন আর ছেলে অর্থাৎ, রোহিত সেন। পোস্টে এই বিষয়টিও স্পষ্ট করেছেন অভিনেতা। আসছে টোটা ও সপ্তর্ষি অভিনীত ‘নিখোঁজ ২’।

হইচই প্ল্যাটফর্মে ঝড় তুলেছিল ‘নিখোঁজ’-এর প্রথম সিজন

পয়লা সিজনে নিখোঁজ ছিলেন দিতি বসু। বন্ধুদের সঙ্গে বেরিয়ে আর বাড়ি ফেরেনি সে। কোথায় উধাও হল জলজ্যান্ত একটা মেয়ে? তদন্তে শহরের দুঁদে পুলিশ অফিসার ডিসিপি বৃন্দা বসু। যিনি সম্পর্কে দিতির মা। হইচই প্ল্যাটফর্মে ঝড় তুলেছিল টান টান উত্তেজনায় ভরপুর ‘নিখোঁজ’-এর প্রথম সিজন। পরিচালক অয়ন চক্রবর্তী নিপুণভাবে বুনেছেন থ্রিলার ঘরানার সিজন ২-এর চিত্রনাট্য।

আরও পড়ুনঃ চরম দুঃসময়ের সম্মুখীন অভিনেত্রী অপরাজিতা আঢ্য! তার সাথে হলো চরম অন্যায়! মন খারাপের সুর দর্শক মহলে

‘নিখোঁজ ২’ নিয়ে সপ্তর্ষির কমেন্টে শুভেচ্ছার ঢল

অভিনেতা সপ্তর্ষি রায়ের নয়া প্রোজেক্ট নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন দর্শকরা। একজন লিখেছেন, ‘অনেক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই। দেখতেই হবে।’ অন্যজন লিখেছেন,’অপেক্ষায় রইলাম দেখার জন্য।’ কেউ আবার লিখেছেন নিজের প্ৰিয় দুই নায়ককে একফ্রেমে দেখে খুশি তারা।

Back to top button