Aparajita Auddy: চরম দুঃসময়ের সম্মুখীন অভিনেত্রী অপরাজিতা আঢ্য! তার সাথে হলো চরম অন্যায়! মন খারাপের সুর দর্শক মহলে

Aparajita Auddy: আজকের এই বাংলা বিনোদনের (Bengali Entertainment) জগতে এমন বহু অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন যারা বহুদিন ধরে দর্শকদের (Audience) বিনোদন দিয়ে আসছেন। তাদের সাথেই কাটছে দর্শকদের অবসর সময়। এই তারকাদের মধ্যে বেশ কয়েকজন রয়েছেন যারা দর্শকদের একটু বেশি কাছের। ঠিক এরকমই একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন অপরাজিতা আঢ্য।

বহু বছর ধরে এই অভিনয় জগতের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন এই অভিনেত্রী। জীবনের শুরু থেকেই অভিনয়কেই একমাত্র সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। অভিনয় প্রতি তার ভালোবাসা দর্শকদের মুগ্ধ করেছে। তাই দর্শকরাও তাকে দ্বিগুণ ভালবাসা ফিরিয়ে দিয়েছে। একাধিক চরিত্রে একাধিক রূপে অভিনেত্রীকে দেখেছেন দর্শকরা। যতবার তাকে দেখেছেন ততবার মুগ্ধ হয়েছেন তার অনুরাগীরা।

অপরাজিতা আঢ্য, Aparajita Auddy

ছোট পর্দা অর্থাৎ টেলিভিশন (Bengali Television) থেকে শুরু করে বড় পর্দা অর্থাৎ চলচ্চিত্র জগত সবেতেই অবাধ চলাচল এই অভিনেত্রীর। সর্বদা হাসিখুশি থাকেন এই অভিনেত্রী। নিজের জীবনের ভালো সময় থেকে শুরু করে খারাপ সময় প্রত্যেকটি পর্বেই নিজের সৎ সাহসিকতা এবং সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্য গুলিকে সর্বদা নিজের আদর্শ হিসেবে সামনে রেখে এগিয়ে যেতে দেখা গিয়েছে তাকে। সম্প্রতি তার জীবনে ঘটে গেল একটি খারাপ ঘটনা।

বেশ কয়েক বছর আগে লক্ষ্মী কাকিমা সুপারস্টার ধারাবাহিকে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। সেই ধারাবাহিকের পর বহুদিন টেলিভিশনের পর্দায় দেখা যায়নি তাকে। অনেকদিন পর ফের স্টার জলসার হাত ধরে, লক্ষ্মী কাকিমার আদলেই একটি চরিত্র নিয়ে জল থই থই ভালোবাসা ধারাবাহিককে নায়িকা হিসেবে প্রত্যাবর্তন করেছিলেন তিনি।

আরও পড়ুনঃ মেহেন্দির বদল দেখে অবাক শকুন্তলা! নতুন কেসের তদন্ত ঢুকতেই বিপদের সম্মুখীন জগদ্ধাত্রী!

অন্যায় হলো অভিনেত্রীর (Aparajita Auddy) সাথে

শুরু থেকেই ধারাবাহিকটি দর্শকদের অত্যন্ত কাছের হয়ে উঠেছিল। বরাবর ভালো টিআরপি চ্যানেলকে উপহার দিয়েছে জল থই থই ভালোবাসা (Jol thoi thoi Bhalobasa)। সব সময় স্লট জিততে দেখা গিয়েছে এই ধারাবাহিককে। তবুও জলসার আসন্ন ধারাবাহিক শুভ বিবাহের জন্য শেষ করা হচ্ছে এই ধারাবাহিকটিকে। দর্শকদের মতে অন্যায় করা হয়েছে এই ধারাবাহিক এবং প্রধান অভিনেত্রীর সাথে। এখনো অবধি এই ধারাবাহিকের নতুন স্লট ঘোষণা করা হয়নি।

Back to top button