বিরাট দুঃসংবাদ! বাংলায় বন্ধ হচ্ছে বাংলা ধারাবাহিক! কঠিন সিদ্ধান্ত প্রোডাকশন হাউজের!

এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার মানুষের কাছে বিনোদনের (entertainment) অন্যতম প্রধান বিষয়বস্তু হয়ে উঠেছে বাংলা সিরিয়াল (Bengali serial)। উঠতে বসতে প্রতিটা পদক্ষেপে এখন বাংলা সিরিয়ালের রমরমা। বিকেল থেকে রাত পর্যন্ত একের পর এক সম্প্রচারিত সিরিয়ালগুলি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে এবং টেলিভিশনের সামনে আটকে থাকতে বাধ্য করে। বাংলার দর্শক এখন টেলিভিশনের মেগা সিরিয়াল ছাড়া নিজেদের একটা দিনও কল্পনা করতে পারে না। যার ফল স্বরূপ বর্তমানে রবিবার করেও সম্প্রচারিত হয় একাধিক ধারাবাহিক।

মাঝেমধ্যেই বাংলা সিরিয়াল নিয়ে নানা রকম অনিশ্চয়তা সৃষ্টি হয় যার ফলস্বরূপ মন খারাপের মেঘ বাসা বাঁধে দর্শকদের মনে। কিছুদিন আগেই বন্ধ হয়েছিল বাংলা ধারাবাহিকের শুটিং। সেই নিয়ে চিন্তার শেষ ছিল না দর্শক মহলের। তারা তাদের একটা দিনও ধারাবাহিক ছাড়া কল্পনা করতে পারেন না। তাই বাংলা ধারাবাহিক সম্প্রচার হবে না এটা শোনা মাত্রই বেশ ভয় পেয়ে গিয়েছিলেন তারা। তবে বর্তমানে সেই সমস্যা আর নেই।

এখন প্রত্যেকটি ধারাবাহিকের জন্য টিআরপি বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে। যে ধারাবাহিকের টিআরপি ভালো অবস্থায় থাকে সেই ধারাবাহিক সব থেকে বেশি দিন টেলিভিশনের পর্দায় রাজত্ব চালাতে পারে। আর যে ধারাবাহিকগুলি এই তালিকায় পিছিয়ে পড়ে সেগুলি খুব বেশিদিন নিজেদেরকে টেনে নিয়ে যেতে পারে না। আর এই টিআরপি নামক মানদণ্ডটির অভাবে পরপর একাধিক ধারাবাহিককে টেলিভিশন থেকে মাত্র কয়েক মাসের মাথাতেই উধাও হয়ে যেতে দেখেছেন দর্শক মহল।

তবে এইবার এক নতুন দুঃসংবাদ নেমে এসেছে বাংলার ধারাবাহিকপ্রেমী দর্শকদের জীবনে। এতদিন বাংলা ধারাবাহিক শেষ হতে দেখেছেন দর্শক মহল, এইবার বাংলা থেকে বিদায় নিচ্ছে গোটা প্রোডাকশন হাউজ। বিষয়টা খানিকটা না থাকলে বাঁশ না বাজবে বাঁশি এই প্রবাদ বাক্যটির মতন হয়ে উঠেছে। প্রোডাকশন হাউজ না থাকলে ধারাবাহিক উৎপন্ন হবে কোথা থেকে? এইবার টলিউডের প্রোডাকশন হাউজ পাকাপাকিভাবে চলে যাচ্ছে বলিউডে। বাংলায় আর কোন ধারাবাহিক সম্প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

আরও পড়ুন: টেলিভিশন দিয়ে শুরু পথ চলা! আজ দুই বাংলার বুকে প্রতিষ্ঠিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত!

বাংলা থেকে উঠে যাচ্ছে বাংলা মেগা

ঠিক এমনটাই সিদ্ধান্ত নিয়েছে অ্যাক্রোপলিস প্রোডাকশন হাউজ। বলিউডে এই প্রোডাকশন হাউসের প্রধান ভীত। বহু হিন্দি ধারাবাহিক অনুষ্ঠান এবং চলচ্চিত্র এই প্রোডাকশন হাউসের তরফ থেকে সম্প্রচারিত হয়। বর্তমানে এই প্রোডাকশন হাউজের অধীনে সম্প্রচারিত হচ্ছে স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক শুভ বিবাহ। তবে হঠাৎ করেই এই প্রোডাকশন হাউজ সিদ্ধান্ত নিয়েছে আর বাংলায় কাজ করবে না তারা। এইবার তারা বাংলা ছেড়ে ফিরে যাবে বলিউডে। তাই যে কোনদিন যেকোনো সময় হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে শুভ বিবাহ ধারাবাহিকটি।

 

Back to top button