অল্প বয়সে পাকামির ফলে হারিয়েছেন নায়িকা হওয়ার সুযোগ! ছোটখাটো সাইড রোলেই কাটছে অভিনেত্রী সমতা দাসের জীবন

বাংলা ধারাবাহিক জগতে (Tv Serial) এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা পার্শ্ব চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন। নায়ক-নায়িকা ছাড়াও তারা ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছে এবং তাদের অভিনয়ের মাধ্যমে ছাপ ফেলেছেন অভিনয় জগতে। সেরকমই জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন সমতা দাস (Samata Das)। যার অভিনয় প্রত্যেককে মুগ্ধ করেছে বহুবার। ধারাবাহিক জগতে তাকে বেশিরভাগ সময়ে বর্তমানে মা, শাশুড়ি, মাসি, পিসি ইত্যাদি চরিত্রে দেখা যায়। তবে খুব অল্প বয়স থেকেই তিনি নিজের অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন।

স্কুলের দ্বিতীয় শ্রেণীতে পড়াকালীন তিনি অভিনয় শুরু করেন। তার প্রথম অভিনয় করা ধারাবাহিক ছিল ‘জন্মভূমি’। সেখানে শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেই প্রথম অভিনয় জগতে পা রাখেন। কিন্তু পরিচিতি আসে ‘এক আকাশের নীচে’র টুসকি চরিত্রে অভিনয় করে। এরপর একের পর একে ধারাবাহিকে অভিনয় করে গিয়েছেন। তার অভিনয়ে মুগ্ধ হয়ে বহু পরিচালক তাকে একের পর এক কাজ দিয়েছেন। তবে অভিনেত্রী নিজের ভুলে তার জীবনের একটা বড় সময়ে নষ্ট করে দিয়েছেন। যে সময়টা প্রত্যেক অভিনেত্রীর কাছে নায়িকা হওয়ার সুযোগ থাকে সেই সময়টাই তিনি নিজের হাতে নষ্ট করেছেন।

স্কুলের পড়াশোনা শেষ করার পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েই তিনি ভালোবাসার মানুষের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন। অভিনেত্রীর পরিবার ছিল ভীষণ রক্ষণশীল পরিবার। তাই নিজের প্রেমের কথা বাড়িতে জানাতে পারেননি। সে কারণেই পালিয়ে যান প্রেমিকের হাত ধরে। আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীদের নায়িকা হওয়ার মোক্ষম সময় হলো ১৮ থেকে ২৫ বছর। জীবনের সেই সময়টাই তিনি সংসারের পেছনে সময় দিয়ে কাটিয়েছেন। পালিয়ে বিয়ে করার পরে বাবা-মা অনেক দুঃখ পেয়েছিলেন তার ব্যবহারে। এমনকি অনেক ক’টাক্ষের সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে।

অভিনেত্রীর অভিনীত কিছু জনপ্রিয় ধারাবাহিক

তবে অভিনয়ের প্রতি অগাধ ভালোবাসা থেকে আবারো অভিনয় জগতে ফিরে এসেছিলেন তিনি। ফিরে এসে একের পর এক জনপ্রিয় ধারাবাহিককে অভিনয় করেছেন সমতা। এক আকাশের নিচে, করুণাময়ী রাণী রাসমণি, শ্রীময়ী, সৌদামিনীর সংসার, সরস্বতীর প্রেম, গৌরী এলো, বোধিসত্ত্বের বোধ বুদ্ধি, ধুলোকণার মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন।

আরও পড়ুন: ক’ড়া ডোজের ওষুধ খেয়ে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ল ঝিলিক! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

এখনো দাপটে সঙ্গেই অভিনয় করছেন অভিনেত্রী। নিজের অতীতের জীবনের সমস্ত ভুলগুলো পেছনে ফেলে রেখে সামনের দিকে এগিয়ে চলেছেন। কখনো আফসোস করেননি ধারাবাহিকে মা শাশুড়ি চরিত্রে অভিনয় করা নিয়ে। কারণ নিজের ভুলের জন্য নিজে সময়টা নষ্ট করেছেন সেখানে তিনি কাউকে দোষারোপ করার জায়গা রাখেননি। তাই যেই ধারাবাহিকে যেই চরিত্রে কাজ করার সুযোগ পান সেখানেই নিজের অভিনয়ের দক্ষতা ফুটিয়ে তোলেন।

Back to top button