ক’ড়া ডোজের ওষুধ খেয়ে য’ন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ল ঝিলিক! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

স্টার জলসার (Star jalsha) পর্দায় নতুন শুরু হওয়া ধারাবাহিক হল ‘দুই শালিক’ (Dui Shalik)। ধারাবাহিকে শুরু থেকেই দুই যমজ বোনের জীবনের নানান গল্প ফুটিয়ে তোলা হচ্ছে। দুই বোন আঁখি এবং ঝিলিক কিভাবে নিজেদের বাঁচানোর জন্য একে অপরের সাথে জায়গা পরিবর্তন করেছে। কিভাবে আঁখির বি’পদে ঝাঁপিয়ে পড়েছে ঝিলিক সেই গল্প এখন ধারাবাহিকে চলছে। ধারাবাহিকটি নিয়ে শুরু থেকে দর্শকদের মনে অনেক আশা প্রত্যাশা থাকলেও টিআরপি তালিকায় কিন্তু সেরকম ভাবে ফলাফল করতে পারছে না ধারাবাহিকটি।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে ঝিলিকের যমজ বোন আঁখি ছাতা বাড়িতে আছে কিনা সেই খোঁজ করতে ছাতা বাড়িতে স্বাস্থ্য কর্মী সেজে যায় পুষ্পা। কিন্তু সেখানে গিয়ে অনিমেষ রায়ের পরিবারের কারোর খোঁজ পায় না। এদিকে ঝিলিকের উপর সন্দেহ হওয়ায় তার ওষুধের ডোজ খাবারে বাড়িয়ে দেয়। সেটা না বুঝতে পেরেই ঝিলিক খেয়ে নেয়। আসলে রাইমা এবং পিসিমণি আঁখিকে যে ওষুধ দিত সেই ওষুধটা খেলে মানুষ নিস্তেজ হয়ে পড়ে। এবারে সেই ওষুধই পড়লো ঝিলিকের পেটে।

দুই শালিক আজকের পর্ব ২২ অক্টোবর (Dui Shalik Today Episode 22 October)
ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখানো হয় আঁখির হাতের চা খেয়ে দেবা তো একেবারেই অবাক। সে বিশ্বাসই করতে পারছে ঝিলিক তার জন্য চা করে নিয়ে এসেছে। অন্যদিকে ওষুধ মিশানো খাবার খেয়ে ঝিলিক তো অ’সুস্থ হয়ে পড়েছে, তার শরীর প্রচন্ড খা’রাপ লাগছে, সে এই ক’ষ্ট আর নিতে পারছে না। য’ন্ত্রণায় ছটফট করছে আর সেটা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে রাইমা এবং পিসিমণি আর বেশ মজা নিচ্ছে। আসলে এটাই তো চাইছিল তারা।
আঁখিকে দেখে সন্দেহ হয় পুষ্পার
অন্যদিকে ছাতা বাড়িতে কাউকে দেখতে না পেয়ে বাড়িতে ফিরে আসে পুষ্পা। পুষ্পা বাড়িতে এসে নিজের মেয়েকে দেখে মনে শান্তি পায়। রাতের বেলা মেয়েকে জড়িয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ে। আঁখি এত বছর পর বাবা-মায়ের মতো ভালোবাসা পেয়ে চোখের জল ফেলতে ফেলতে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ঝিলিক ক’ষ্টে কাঁদতে থাকে। পরদিন সকালবেলা উঠে পুষ্পা দেখে ঘুমের মধ্যে ঝিলিক কি যেন বিড়বিড় করছে। আসলে আঁখি ঘুমের মধ্যে বিভিন্ন রকম স্বপ্ন দেখতে থাকে। ছাতা বাড়িতে তার ওপর যে সমস্ত অত্যাচার হতো, দেবা তার সঙ্গে যা যা করেছে সব কিছু মিলিয়ে স্বপ্নের মধ্যে বিড়বিড় করতে থাকে, আর সেটাই শুনতে হয় পুষ্পা। আঁখির মুখে নানারকম কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায় পুষ্পা। এরপর আঁখিকে ঘুম থেকে তুলে দিয়ে তাকে বলে কল থেকে জল তুলে আনতে।
আরও পড়ুনঃ লাহিড়ী বাড়ির বিপদে ঢাল হয়ে দাঁড়াল আনন্দী! দাদা বৌদিকে ঝেঁটিয়ে বিদায় করল সে!
এদিকে আঁখি তো কিছুই চেনে না, কোথা থেকে জল আনবে, কিভাবে আনে সে কিছুই বুঝতে পারে না। তবু সাহস নিয়ে যায় জল আনতে ।সেখানেই আঁখির দেখা হয় দেবার মাসির সঙ্গে। কিন্তু আঁখি তো কাউকে চেনে না। তাই কি বলবে কি করবে কিছু বুঝতে পারে না। এদিকে কল তলায় অন্যরকম পরিবেশ দেখে ঘাবড়ে যায় আঁখি। সে বুঝতে পারে না এখান থেকে কি করে জল নেবে, তারপর কলতলায় শুরু হয়ে যায় ঝামেলা। আঁখি তো এসব কোনদিনও দেখেনি। তারপরই সেখানে উপস্থিত হয় দেবা। দেবা সে আঁখি কে সেখান থেকে বাঁচায়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।

