মেহেন্দির বুদ্ধিতে কুপোকাত শকুন্তলা! জামাইষষ্ঠীতে স্বয়ম্ভুরর আগমন মানতে পারলো না উৎসব!

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত যে সমস্ত ধারাবাহিক গুলি টিআরপি তালিকায় দীর্ঘদিন ধরে রাজ করছে তার মধ্যে অন্যতম হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। এই ধারাবাহিকের সবথেকে আকর্ষণীয় মানুষটি হলো নায়িকা জগদ্ধাত্রী। ৮ থেকে ৮০ সকল প্রকার দর্শকের মনে তাকে নিয়ে উন্মাদনা একেবারে তুঙ্গে।

ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকেই দর্শকরা দেখেছিলেন, জগদ্ধাত্রীর সত মা এবং সত বোন যথাক্রমে শকুন্তলা আর মেহেন্দি কখনই জগদ্ধাত্রীকে নিজেদের পরিবারের একটা অংশ হিসেবে মেনে নিতে পারেনি। সব সময় তাকে পর ভেবে দূরে ঠেলে রেখেছে। তারা বুঝতেই পারেনি জগদ্ধাত্রী তাদেরকে ঠিক কতটা ভালোবাসে। তবে অবশেষে সেই বিষয়টা বোধগম্য হয়েছে মেহেন্দির।

জগদ্ধাত্রী যেদিন উৎসবকে বাঁচিয়েছে সেদিন থেকেই তার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে মেহেদির মনে। সে বুঝতে পেরেছে জগদ্ধাত্রী অর্থাৎ তার দিদি কখনোই তাদের ক্ষতি চায়নি। এরপর থেকে দিদির প্রতি মেহেন্দির ব্যবহার একেবারে বদলে গিয়েছে। একজন আদর্শ বোন হয়ে উঠেছে সে। মেহেন্দি এখন জগদ্ধাত্রীর সুখে দুঃখে সবেতেই পাশে থাকার চেষ্টা করে আর এই বিষয়টা কিছুতেই মেনে নিতে পারে না উৎসব।

মেহেন্দির চালে মাত উৎসব

এখন চলছে জামাই ষষ্ঠী। আর সেই জামাইষষ্ঠীতে শকুন্তলার বাড়িতে আমন্ত্রিত রয়েছে উৎসব মুখার্জী। তবে সে একা তো ওই বাড়ির জামাই নয়, জগদ্ধাত্রীর স্বামী স্বয়ম্ভুও ওই বাড়ির জামাই। এক জামাই তার শাশুড়ি মায়ের হাতে ষষ্ঠী পাবে, আরেক জামাই পাবে না তা কি হয়? তাই এবার স্বয়ম্ভুকে তার প্রকৃত সম্মান দিতে একটা মোক্ষম পরিকল্পনা করলো মেহেন্দি। আর তার সাথে বাজি ধরল উৎসব।

আরও পড়ুন: আবার জি বাংলায় ফিরছে গৌরব! নতুন নায়িকার সাথে একেবারে নতুন জুটি, গল্পতে ছোঁয়া থাকবে দুই বাংলার!

সম্প্রতি জগদ্ধাত্রী ধারাবাহিকের একটি নতুন প্রচার ভিডিও সম্প্রচারিত হয়েছে। এখানে দেখা যাচ্ছে, স্বয়ম্ভু তার শ্বশুর বাড়িতে পা রাখতে উৎসব তেলেবেগুনে জ্বলে ওঠে। কিন্তু শকুন্তলা বাধ্য মেয়ের মতন তাকে বরণ করে ঘরে তোলে। শুধু তাই নয় খেতে বসিয়ে পাখার হাওয়া করে। এই কাণ্ড দেখে অবাক উৎসব। মেহেন্দি সবার সামনে বলে, “বলেছিলাম না উৎসব মুখার্জী, মা নিজের হাতে দাদাকে ষষ্ঠী দেবে! বাজি জিতে গেছি।”

Back to top button