আবার জি বাংলায় ফিরছে গৌরব! নতুন নায়িকার সাথে একেবারে নতুন জুটি, গল্পতে ছোঁয়া থাকবে দুই বাংলার!

টেলিপাড়ার হার্টথ্রব গৌরব রায় চৌধুরী (Gourab Roy Chowdhury)। শেষ তাঁকে দেখা গিয়েছিল ‘রাঙা বৌ’ (Ranga Bou) ধারাবাহিকে। জনপ্রিয় ধারাবাহিকটিতে গৌরব অভিনয় করেছিলেন শ্রুতি দাসের (Shruti Das) বিপরীতে। তাঁর ও শ্রুতির জুটি সাড়া জাগিয়েছিল দর্শকমহলে। তারপর বেশ কয়েকদিন অভিনয় থেকে বিরতি নেন তিনি।

বর্তমানে স্টুডিয়ো পাড়া সূত্রে খবর, ফের একবার ছোটপর্দায় কামব্যাক করবেন গৌরব। ইতিমধ্যেই অভিনেতা ব্যস্ত নতুন ধারাবাহিকের শুটিং নিয়ে। অভিনেতার বিপরীতে নায়িকা হিসেবে যিনি থাকছেন, তাতেও রয়েছে চমক।

গৌরবের বিপরীতে নায়িকা কে হবেন?

ধারাবাহিকে অভিনেতা গৌরব রায় চৌধুরীর নায়িকা হবেন ঐশানী দে। ‘নটী বিনোদিনী’ ধারাবাহিকে শিশুশিল্পী হিসেবে অভিনয় দুনিয়ায় পা রাখেন ঐশানী। তারপর চিনি ২ -এ মুখোশের ভূমিকায় অভিনয় করেছেন। অভিনেত্রীর কথায়, “আমার বয়স এখন ১৭। প্রথমবার মুখ্য চরিত্র পেয়ে ভাল লাগছে। ধারাবাহিকের বিষয়ে নতুনত্ব আছে বলে আমি আরও খুশি।”

জি বাংলায় আসছে ‘পুবের ময়না’

জি বাংলায় আসছে নয়া ধারাবাহিক ‘পুবের ময়না’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন গৌরব রায়চৌধুরী ও ঐশানী দে। বাংলাদেশ থেকে আসা এক মেয়ের জীবনের কাহিনি অবলম্বনে এগিয়ে চলবে ধারাবাহিকের গল্প। শীঘ্রই আসছে এই ধারাবাহিকের প্রোমো।

পুবের ময়না ধারাবাহিকের বিষয়বস্তু

বাংলাদেশ থেকে কলকাতায় আসা একটি মেয়ের গল্প নিয়ে এগিয়ে চলবে ধারাবাহিক। কলকাতায় এসে নায়কের বাড়িতে আশ্রয় পাবে সে। তবে হঠাৎ কেন বাংলাদেশ থেকে কলকাতায় চলে এলেন নায়িকা? কলকাতায় এসে তার জীবন কোনদিকে মোড়

আরও পড়ুন: অভিনেত্রী শ্বেতার জীবনে নতুন বিপদ! গুরুতর সমস্যার মধ্যে জড়িয়ে পড়লেন তিনি! দুঃখের সুর দর্শক মহলে

নেবে? সেই মোড়কে কেন্দ্র করেই এগোবে ধারাবাহিকের গল্প। বর্তমানে জোর কদমে শুটিং চলছে প্রোমোর। সবকিছু ঠিকঠাক চললে আগামী মাসেই শুরু হবে ‘পুবের ময়না’।

Aishani Dey

Back to top button