জোর করে গোবর মাখানো হলো সাহেবকে! কি এমন অপরাধ করলেন অভিনেতা?

স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘কথা’ (Kothha)। দীর্ঘদিন ধরেই এই ধারাবাহিক রমরমিয়ে চলছে স্টার জলসার (Star Jalsha) পর্দায়। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা দখল করে নিয়েছে এই ধারাবাহিক এবং ধারাবাহিকের চরিত্রগুলি। এই ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন অভিনেত্রী সুস্মিতা দে এবং অভিনেতা সাহেব ভট্টাচার্য। উল্লেখ্য এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘ বেশ কয়েক বছর পর টেলিভিশনের ছোটপর্দায় ফিরেছেন অভিনেতা সাহেব। TRP তালিকাতেও ভালো জায়গা দখল করে রেখেছে কথা ধারাবাহিক। প্রতিদিনই ধারাবাহিতে থাকে নিত্য নতুন ধামাকাদার এপিসোড।
প্রতিদিনই নতুন নতুন চমক দিয়ে দর্শকদের মাতিয়ে রাখে কথা ধারাবাহিক। ধারাবাহিকে কথা এবং অগ্নির খুনসুঁটি বেশ উপভোগ করেন দর্শক। তাইতো তাদের জুটি সকলের বেশ পছন্দের। বর্তমানে ধারাবাহিককে দেখানো হচ্ছে ধীরে ধীরে খুনসুঁটি মাধ্যমে কাছাকাছি আসে কথা এবং অগ্নিভ।

বর্তমানে ধারাবাহিকে চলছে টান টান উত্তেজনা পর্ব। কথা মৃ’ত্যুর সাথে লড়াই করছে প্রতি মুহূর্তে। অগ্নিভ কথাকে প্রাণ বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে। কিন্তু এরই মাঝে শুটিং সেটে ঘটে গেল অবাক কান্ড। যা দেখে ভক্তরা তো একেবারে অবাক। এমন কোন ঘটনা ঘটতে পারে সেটা কেউই আশা করেনি।
ধারাবাহিকের শুটিংয়ের ফাঁকে দেখা গেল এক অবাক কান্ড। সাহেবের মুখে গোবর। আর এই ভিডিও দেখে তো দর্শক ভীষণ ভাবে অবাক হয়ে গেছে। হঠাৎ করে কেন গোবর মাখানো হল সাহেবকে? সেটা নিয়ে উঠেছে প্রশ্ন। কি এমন অপরাধ করলেন অভিনেতা যার জন্য তাকে গোবর মাখানো হচ্ছে?
আরও পড়ুনঃ ‘ভালোবেসে চুমু খাচ্ছে, সেটাতে গাত্রদাহ কেন?’, মমতা শঙ্করের অভিযোগ তুরি মেরে উড়িয়ে চুমুতে সম্মতি স্বস্তিকার!
আসলে পুরোটাই ধারাবাহিকের জন্য। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে সেই দৃশ্য। ধারাবাহিকের জন্যই অভিনেতার সাহেবকে মুখে গোবর মাখতে হচ্ছিল। নিজেকে অগ্নিভ চরিত্রে তৈরি করছিলেন তিনি। যদিও সেটি গোবর নয় নিছক মাটি। বর্তমানে ধারাবাহিকে যেমন দেখানো হচ্ছে অগ্নিভ নিজের মনের কথা জানিয়েছে কথাকে। কিন্তু আগামী দিনে কি হবে কথা সুস্থ হয়ে পুরোপুরি বাড়ি ফিরতে পারবে কিনা সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ভক্তরাও তো কথা অগ্নিভর মিল দেখার জন্য অপেক্ষা করে রয়েছে।

