‘ব্লাউজ পরে হিরো হওয়া যায় না!’- জনপ্রিয় পরিচালকের থেকে শুনতে হয়েছে কটাক্ষ! ‘গুণ্ডা হয়ে খালি মার খেতাম…’- অকপটে সাগ্নিক চ্যাটার্জি!

ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সাধারণ মানুষের আগ্রহ অনেক বেশি। তাদের জীবনে কি হচ্ছে, কি না হচ্ছে সবকিছু জানতে আগ্রহী থাকেন ভক্তরা। সেরকমই একজন জনপ্রিয় অভিনেতা হলেন সাগ্নিক চ্যাটার্জি (Sagnik Chatterjee)।
দীর্ঘ কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন সাগ্নিক। বড় পর্দা হোক বা ছোট পর্দা সব জায়গাতেই অভিনয় করেছেন। আর নিজের দক্ষ অভিনয়ের পরিচয় দিয়েছেন বারবার। অভিনেতা বেশিরভাগ সময় আমরা নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখেছি। তবে মাঝে মধ্যে পজিটিভ চরিত্রেও ধরা দিয়েছেন। শেষবার অভিনেতাকে দেখা গিয়েছিল স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অভিনয় করতে। তারপরে সেভাবে আর কোন ধারাবাহিকে ধরা দেননি অভিনেতা।
সম্প্রতি এক পড কাস্ট শোতে এসে নিজের জীবনের এক অভিজ্ঞতার কথা ভাগ করেছেন অভিনেতা। জানিয়েছেন একবার জনপ্রিয় পরিচালক হরনাথ চক্রবর্তী তাকে কিভাবে নায়ক হিসেবে বাদ দিয়েছিলেন। অভিনেতা তখন সবেমাত্র অভিনয় জগতে এসেছেন অভিনয় করার স্বপ্ন নিয়ে। সেই সময়ই হরনাথ চক্রবর্তীর সাথে দেখা হয়। আর পরিচালক যে তাকে এমন একটা কথা বলবেন সেটা অভিনেতা ভাবতে পারেনি।
অভিনেতা পডকাস্ট শোতে এসে বলেন, ‘তখন আমি অভিনয় জগতে আসার জন্য স্ট্রাগল করছি। একদিন হরদা আমাকে ডেকে পাঠান। আমি ভাবতেই পারিনি হরদা আমার সাথে কথা বলবেন। আমাকে ডেকে জিজ্ঞাসা করেন তুমি কি করো এখানে দাঁড়িয়ে রোজ। আমি অনেক সাহস নিয়ে জানাই নায়ক হতে চাই, অভিনয় করতে চাই। তখন হরদা আমাকে সরাসরি বলেন তুমি তো ব্লাউজ পরে থাকো নায়ক হবে কি করে, তোমার গায়ের রং ফর্সা না, চুল নেই, গাল নেই, পেট নেই কানে আবার দুল পরে আছো। আমি প্রথমে বুঝতে পারিনি উনি কি বলতে চাইলেন তারপর বুঝলাম আমি টাইট টিশার্ট পড়তাম কানে দুল পড়তাম তাই সেই কথা বলেছিল। কারণ তখন হিরোরা এরকম পোশাক আশাক পরতো না। তাই আমাকে প্রথম দেখে হরদা সেটাই বুঝিয়েছি।’
আরও পড়ুনঃ বয়স মাত্র তিন মাস! ছোট্ট মেয়ের থেকে দারুণ উপহার পেলেন অভিনেত্রী অহনা দত্ত! সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন সেই মিষ্টি মুহূর্ত!
তবে অভিনেতা এই ঘটনাটা রাগ বা ক্ষোভ নিয়ে বলেননি। পরিচালক অভিনেতাকে বুঝিয়েছিলেন হিরো হতে গেলে কি প্রয়োজন। সেটাই পরবর্তীকালে ফলো করার চেষ্টা করেছেন। বর্তমানে ধারাবাহিকে কাজ করছেন অভিনেতা।

