বয়স মাত্র তিন মাস! ছোট্ট মেয়ের থেকে দারুণ উপহার পেলেন অভিনেত্রী অহনা দত্ত! সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন সেই মিষ্টি মুহূর্ত!

বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অহনা দত্ত (Ahona Dutta)। ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকে অভিনয় জগতে সুযোগ পেয়েছেন অভিনেত্রী। স্টার জলসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager Chowa) ধারাবাহিকে তাকে দিনের পর দিন শয়তানি করতে দেখেছেন দর্শকেরা। নিজের অভিনয়ের জন্য পেয়েছেন একাধিক পুরস্কার।

কয়েক বছর আগে ডান্স বাংলা ডান্সের মঞ্চে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন অহনা। তারপরেই সোজাসুজি অভিনয় জগতে অভিনয় করার সুযোগ পান তিনি। টেলিভিশনের পর্দার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক স্টার জলসার অনুরাগের ছোঁয়াতে ভিলেন চরিত্রে প্রথমবার আত্মপ্রকাশ করে অহনা। ধারাবাহিকের হাত ধরে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী।

এখনো তিন মাসও হয়নি মা হয়েছেন অভিনেত্রী। মেয়েকে নিয়ে এখন সারাদিন কাটছে অভিনেত্রীর। মেয়েকে সময় দিতে এখনো অভিনেত্রী ব্যাপক ব্যস্ততার মধ্যে কাটাচ্ছে নিজের দিন। মেয়ের বয়স মাত্র আড়াই মাস এরই মধ্যে মাকে দারুন সুন্দর উপহার দিল সে। ছোট্ট মেয়ে মাকে এত সুন্দর একটা উপহার দেবে সেটা কেউই ভাবতে পারেনি। অহনা নিজেও মেয়ের কাছ থেকে উপহার পেয়ে অবাক।

তবে মেয়ে হওয়ার পর একেবারেই যে বাড়িতে রয়েছেন অভিনেত্রী তা নয়, এদিক ওদিক বিভিন্ন অনুষ্ঠান ফটোশুটের কাজের জন্য তাকে বেরোতে হচ্ছে। এবারে সেরকমই এক কাজ থেকে বাড়ি ফিরে হঠাৎ করেই মেয়ের থেকে চমৎকার উপহার পেলেন অভিনেত্রী। আর সেই উপহারের মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে প্রকাশ্যে এনেছেন অহনা। ভিডিওতে কি দেখালেন অভিনেত্রী কি উপহার পেলেন ছোট্ট মেয়ের থেকে জানেন?

আরও পড়ুনঃ রাগের মাথায় ঋষিকে সামনে পেয়ে খু’ন করলো নিশা! দিদিকে এই বিপদ থেকে কিভাবে রক্ষা করবে উজি? দুর্ধর্ষ আজকের পর্ব

ভিডিওতে দেখা যাচ্ছে অহনা সবে মাত্র বাড়ি ফিরেছে কাজ সেরে এবং ভিডিওর মাধ্যমে তিনি বলছেন বাড়ি ফিরেই মেয়ের থেকে একটি সুন্দর উপহার পেয়েছেন তিনি। যা পেয়ে তিনি খুবই আপ্লুত। ভিডিওতে দেখা যায় হঠাৎ করে অভিনেত্রীর প্যান্ট ভিজে রয়েছে অর্থাৎ বাড়ি আসার সাথে সাথেই মেয়ে কোলে নেওয়ার পর মায়ের গায়ে হিসু করে দিয়েছে ছোট্ট মেয়ে। আর সেই মিষ্টি মুহূর্তটাই ভিডিও করে সোশ্যাল মিডিয়া সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী।

Back to top button