“খুলে ফেলেছেন তো ফেঁসেছেন”- তিন তিনবার ভয়ংকর স্ক্যামের শিকার অনিকেত!

প্রাক্তন সোহিনী সরকারের (Sohini Sarkar) বিয়ের পর থেকেই বার বার খবরের শিরোনামে উঠে এসেছেন অভিনেতার রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। কখনো তার প্রেম জীবন নিয়ে নাড়াঘাটা হয়েছে, আবার কখনো তার বর্তমান সময়ের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার হয়েছে সোশ্যাল মিডিয়াতে (Social Media)। তবে এসব কোন কিছুই বিশেষ গুরুত্ব দেননি রণজয়। তিনি এখন তার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। বর্তমানে তাকে দেখা যাচ্ছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) তে অনিকেতের ভূমিকায় অভিনয় করতে।

বিপদের মুখে রণজয়

তবে জনপ্রিয় এই অভিনেতার সঙ্গে যে এমন একটা দুর্ঘটনা ঘটবে তা কেউ কল্পনাও করতে পারেনি। অভিনেতার সাথে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা শুনলে এখনো গায়ে কাঁটা দিয়ে উঠছে সকলের। এর আগে বহু ধারাবাহিকে অভিনয় করেছেন। এছাড়াও বড় পর্দায় ওয়েব সিরিজেও মাঝেমধ্যে দেখা গিয়েছে তাকে। দর্শকমহলে ব্যাপক জনপ্রিয় এই অভিনেতা।

অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা হয় না। বেশ কিছুদিন ধরে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। বিভিন্ন পার্টিতে, অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে বহুবার। তবে নিজেদের সম্পর্ক নিয়ে এখনো সরাসরি ভাবে কিছুই জানাননি দুজনের একজনও।

Kon Gopone Mon Bhesechhe , Zee Bangla, Bengali serial, Serial, Bengali television, কোন গোপনে মন ভেসেছে, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Kon Gopone Mon Bhesechhe Today episode 16 October, কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ১৬ অক্টোবর, কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব

এসবের মাঝে অভিনেতার সাথে ঘটে গেল বড় একটা স্ক্যাম যা নিয়ে ভীষণ দুশ্চিন্তায় অভিনেতা। সেই সম্পর্কে সকলকে সতর্ক করেছেন তিনি। অভিনেতার আত্মীয়স্বজন, কাছের বন্ধু বান্ধবরা তার সাথে এই দুর্ঘটনার কথা শুনে ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন। অভিনেতা নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টের মাধ্যমে এই স্ক্যাম সম্পর্কে সকলকে সতর্কবার্তাও দিয়েছেন।

আরও পড়ুন: এবারে বিয়ের পিঁড়িতে দর্শকদের অতিপ্রিয় সুন্দরী নায়িকা! নিজের মুখেই জানালেন সুখবর!

রণজয় নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই এই স্ক্যাম সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। আসল ঘটনা হল আপনার কাছে কুরিয়ার কোম্পানির পক্ষ থেকে কুরিয়ার আসবে। কিন্তু হতেই পারে আপনি আগে থেকে কোন রকম অর্ডার করেননি। খুব স্বাভাবিকভাবেই আপনি অবাক হয়ে কৌতুহলবশত সে পার্সেলটা খুলে দেখবেন আর পার্সেলটা খোলা মাত্রই হয়ে যাবে বিপদ। বর্তমানে এই আই এর যুগে আপনি যদি কোন জিনিস অনলাইনে বারবার সার্চ করতে থাকে তাহলে সেই কোম্পানির পক্ষ থেকে সেই জিনিসটা কুরিয়ারের মাধ্যমে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। আর সেটা নামিদামি কুরিয়ারের পক্ষ থেকে আসবে আপনার কাছে। আপনি কৌতুহলবশত যদি একবার বক্স খুলে ফেলেন তাহলে আপনাকে সেই প্রোডাক্ট নিতে হবে এবং টাকাও দিতে হবে। আর যেহেতু আপনি অর্ডার করেনি তাই আপনি রিটার্ন বা এক্সচেঞ্জ এর কোন রকম অপশন পাবেন না। আর এই স্ক্যাম ঘটে গিয়েছে রণজয়ের সাথে। এর আগেও বেশ কয়েকবার এই বিপদের মুখে পড়েছিলেন রণজয়।

 

View this post on Instagram

 

A post shared by RANO JOY (@rano_joy22)

Back to top button