রুপার অভিনয়ে মুগ্ধ দর্শক! সুস্থ অবস্থায় বা বর্তমানে অসুস্থ অবস্থায় সবকিছুতেই সেরাটা দিচ্ছে বাচ্চা মেয়েটা!

এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chowwa) চলছে টানটান উত্তেজনা। রূপাকে পথ থেকে সরাতে হাসপাতালে রূপার কেবিনে ঢুকে তাকে পয়জন ইনজেক্ট করার চেষ্টা করে মিশকা। কিন্তু তাকে হাতেনাতে ধরে নেয় দীপা। এতদিন নিজের উপর হওয়া জুলুম মুখ বুঝে সহ্য করলেও, মেয়ের বেলা একচুলও আপস করতে নারাজ সে।
দীপা, সূর্য, অর্জুন আর সেনগুপ্তের বাড়ির সকলে মিশকা সেনকে তুলে দেয় পুলিশের হাতে। কিন্তু আদালত প্রমাণ চায়। কিন্তু ধুরন্ধর মিশকা ধরা পড়ার মতো কোনো প্রমাণই রাখেনি। তাই মিশকার স্বীকারোক্তি আর রূপার বয়ান। কিন্তু রূপা গাড়ির ধাক্কায় আহত হয়ে কোমায়। বয়ান দেওয়ার মত পরিস্থিতি তার নেই। অন্যদিকে, মিশকা নিজের মুখে স্বীকার করবেই যা সে দোষী।
আরো পড়ুন: মায়ের বদলা মেয়ের উপর নেবে রাজনাথ! কাঁকনকে দিয়ে স্বয়ম্ভুর হাতে গোপন ফাইল চালান করল কৌশিকী
এদিকে, কোর্টে কেস উঠেছে। শুনানিও চলছে জোর কদমে। যথোপযুক্ত প্রমাণ না মিললেও যে কোনো মতে মিশকার অপরাধ আদালতে প্রমাণ করতেই হবে। নাহলে প্রতিবারের মতো এবারেও বেকসুর খালাস পাবে মিশকা। অপরাধ করেও বহাল তবিয়তে ঘুরে বেড়াবে সে।
তবে এবার সবাইকে অবাক করে ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে ছিল নয়া চমক। দুর্ঘটনার পড়ে শারীরিক অবস্থা স্থিতিশীল রূপার। বাকশক্তি হারিয়েছে সে। কিন্তু চোখের ইশারায় বুঝিয়ে দিয়েছে তাকে যে মারার চেষ্টা করেছে, সে আর কেউ নয় মিশকা। ছোট্ট রূপার অভিনয় দেখে হতবাক নেটিজেনরা।

এক নেটিজেন লিখেছেন, “একটা বাচ্চা চোখ দিয়ে যা অভিনয় করে দিল, আমি হলফ করে বলতে পারি এটা এইটুকু বয়সে খুব কমই করতে পারবে। রুপা অবশেষে মুখ দিয়ে বলেই ফেলল মিশকা ওকে মারতে চেয়েছিল। এরপর কি হতে চলেছে?” ধারাবাহিকের আসন্ন পর্বের অপেক্ষায় চাতক পাখির মতো চেয়ে দর্শকরা।

