১০ বছর বয়সে বিয়ে! খাবার হিসেবে বরাদ্দ দাদার পাতের এঁটো, জোটেনি মা-বাবার আদর, চরম অবহেলায় কেটেছে রুপা ভট্টাচার্যের ছোটবেলা!

টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood Industry) একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন রুপা ভট্টাচার্য (Rupa Bhattacharya)। যাকে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আনন্দী (Anondi) ধারাবাহিকের নন্দিনী চরিত্রে অভিনয় করতে। ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকার পরেও বেশ কয়েক বছর কোন লিড চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি তাকে। দীর্ঘ কয়েক বছর পরেই জি বাংলার আনন্দী ধারাবাহিকে লিড চরিত্রের কাজ করার সুযোগ পেয়েছেন তিনি।

বর্তমানে দর্শকমহলে বেশ জনপ্রিয় হলেও একটা সময় কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে অভিনেত্রীকে। ছোটবেলা থেকেই অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন অভিনেত্রী। বাকিদের মতন রুপা ভট্টাচার্যের ছোটবেলা একেবারেই সুন্দর ছিলনা। তিক্ত স্মৃতিতে ভরা অভিনেত্রী দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে তার ছোটবেলার গল্প সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।

দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে অভিনেত্রী বলেন “ছোটবেলায় আমি দাদার থালায় বেচে থাকা এঁটো খেয়ে বড় হয়েছি। আমি মেয়ে বলে আমাকে সবসময় দয়া করা হত। মেয়েরা নিজেরা কিছু করতে পারে না, তাদের কিছু করতে নেই এটাই বোঝানো হয়েছে। আমার যখন ১০ বছর বয়স তখন আমার বাড়ি থেকে বিয়ের সমন্ধ দেখা হয়। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হতো।”

তারপরই অভিনেত্রী ঠিক করেন বাড়িতে থাকাটা আর নিরাপদ নয়। মাত্র দেড় হাজার টাকা নিয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে আসেন। তারপরই জি বাংলাতে প্রথম অ্যাংকারিংয়ের সুযোগ পান। ধীরে ধীরে এই ইন্ডাস্ট্রি অভিনেত্রীর আরো একটা পরিবার হয়ে ওঠে। এটাই অভিনেত্রীকে আশ্রয় দিয়েছে। পরবর্তী সময়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করেছিলেন অভিনেত্রী, কিন্তু কোন লাভ হয়নি। তার পরিবারের মানসিকতা বদলায়নি।

আরও পড়ুনঃ মৃত্যুর দোরগোড়ায় রাই! সর্বনাশের গন্ধ পেলো অনির্বাণ! দুর্ধর্ষ আজকের পর্ব

অভিনয় জগতে আসার পর একাধিক ছবি, সিরিয়ালে কাজ করেছেন। নিজের অভিনয়ের জন্য পেয়ে ব্যাপক জনপ্রিয়তা। বর্তমানে অভিনয়ের পাশাপাশি রাজনীতির মঞ্চেও মাঝেই দেখা যায় অভিনেত্রীকে। ভারতীয় জনতা পার্টির হয়ে কথা বলতে শোনা যায়। আর অন্যদিকে আনন্দী ধারাবাহিকেও ভিলেন চরিত্রে অভিনয় করে মন জয় করে নিয়েছেন অভিনেত্রী।

Back to top button